১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে নিহত শিশুর পরিবারকে জামায়াতের ৫০ হাজার টাকা অনুদান প্রদান

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড়ধসের ঘটনায় নিহত শিশু আশরাফুল ইসলাম তানভীরের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের আমীর ডা. শফিকুর রহমানের ঘোষণা অনুযায়ী আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে জঙ্গল সলিমপুর সাংগঠনিক ইউনিয়নের উদ্যোগে নিহতের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলাউদ্দীন শিকদার। জঙ্গল সলিমপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি আ ন ম মহিব্বুল্লাহ ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুল জব্বার ও সীতাকুণ্ড উপজেলার ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ তাহের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদ আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার নায়েবে আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান মজুমদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী ও বায়তুলমাল সেক্রেটারি মুহাম্মদ আহসান হাবিব হিরু। হাফেজ আমির হোসেনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুদান প্রদান শেষে জামায়াতের নেতৃবৃন্দ পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং আশেপাশের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁরা অবহেলিত এই পাহাড়ি জনপদের ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের ধৈর্য ধারণের আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে নিহত শিশুর পরিবারকে জামায়াতের ৫০ হাজার টাকা অনুদান প্রদান

প্রকাশিত হয়েছে: ০৪:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬