১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলসের পানিতে ভাসছে গ্রাম, তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সমঝোতা

সীতাকুণ্ডের শীতলপুরে আবুল খায়ের স্টিল মিলসের অব্যবস্থাপনায় সৃষ্ট তীব্র জলাবদ্ধতার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। মিল কর্তৃপক্ষ কর্তৃক হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় চৌধুরীঘাটা গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়লে রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মিলের যাতায়াতের রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষের ড্রেনেজ ব্যবস্থার যথাযথ পরিকল্পনা না থাকায় মিলের পানি হঠাৎ লোকালয়ে প্রবেশ করে। এতে চৌধুরীঘাটা গ্রামের অন্তত শতাধিক বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, ঘরের ভেতরে পানি ঢুকে ফ্রিজ, ফার্নিচার, বইপত্রসহ নিত্যপ্রয়োজনীয় ও মূল্যবান আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, বারবার অভিযোগ করা সত্ত্বেও মিল কর্তৃপক্ষ ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না করে উল্টো স্থানীয়দের হুমকি-ধমকি দিয়ে আসছে।

ক্ষতিগ্রস্ত গ্রামবাসী মোঃ সালাউদ্দিন বলেন, “কারখানা করার সময় তারা ড্রেনেজ ব্যবস্থার কোনো সুরাহা করেনি। এখন তাদের হঠকারিতায় আমাদের বাড়িঘর ডুবে গিয়ে সব সম্পদ নষ্ট হয়ে গেছে। প্রতিবাদ করতে গেলে তারা আনসার সদস্য দিয়ে আমাদের ওপর চড়াও হওয়ার হুমকি দেয়।”

অবরোধের ফলে মিলের সকল গাড়ি চলাচল দীর্ঘ তিন ঘণ্টা বন্ধ থাকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সীতাকুণ্ড মডেল থানা, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এবং শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও মিল কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীর আলোচনা হয়। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ড্রেনেজ ব্যবস্থা তৈরির আশ্বাসে বেলা ১১টার দিকে গ্রামবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “জলাবদ্ধতা নিয়ে এলাকাবাসী ও মিল কর্তৃপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে এই অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে আমরা দ্রুত ফোর্স পাঠাই। পরবর্তীকালে উভয় পক্ষের সমঝোতা ও ড্রেনেজ ব্যবস্থা তৈরির আশ্বাসে গ্রামবাসী অবরোধ তুলে নিয়েছেন। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলসের পানিতে ভাসছে গ্রাম, তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সমঝোতা

প্রকাশিত হয়েছে: ০৫:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬