০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে জগন্নাথ আশ্রমের দুই সেবক বহিষ্কার, প্রশাসনিক বিরোধ তুঙ্গে

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামস্থিত শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে প্রশাসনিক বিরোধ তুঙ্গে উঠেছে। আশ্রমের শৃঙ্খলা ভঙ্গ, পরিচালনা কমিটির সিদ্ধান্ত অমান্য এবং অনিয়মের অভিযোগে কৃষ্ণ দাস ও জয়কান্ত দাস নামের দুই সেবককে সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করেছে পরিচালনা কমিটি। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

পরিচালনা কমিটির অভিযোগ, বহিষ্কৃত দুই সেবক গত ১লা জুলাই আশ্রম পরিচালনা কমিটির কার্যালয়ের তালা ভেঙে প্রণামী বক্সের অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিল সরিয়ে ফেলেছেন। এ ছাড়া তারা আশ্রমের ব্যানারও ছিঁড়ে ফেলেছেন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের প্রণামী ও অনুদানের অর্থের সঠিক হিসাব না দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আশ্রম ও পরিচালনা কমিটির বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে।

এই ঘটনায় গত ১লা জুলাই সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে আশ্রম পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার নাথ বলেন, “আশ্রমের শৃঙ্খলা, সম্পদ ও ভক্তদের আমানত রক্ষায় আমরা আইনানুগ সব ধরনের ব্যবস্থা নেব। কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।”

অন্যদিকে, এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বহিষ্কৃত সেবক কৃষ্ণ দাস। তিনি বলেন, “আমরা সেবক। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। আমাদের বহিষ্কার করার ক্ষমতা পরিচালনা কমিটির নেই।”

তদন্তের বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই পরিমল জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, পরিচালনা কমিটি জানিয়েছে, জিডির ধারাবাহিকতায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে জগন্নাথ আশ্রমের দুই সেবক বহিষ্কার, প্রশাসনিক বিরোধ তুঙ্গে

প্রকাশিত হয়েছে: ০৪:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬