১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পিকআপের সংঘর্ষ, সীতাকুণ্ডে আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্স পিকআপে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— আমির হোসেন, সুফিয়া খাতুন ও বিউটি বেগম। তাদের সবার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। আহতদের মধ্যে আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও মর্ডান হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ মো. আক্তার হোসেন এলিট জানান, সকালে ঢাকামুখী লেনে একটি পিকআপ ব্রেক করলে তার পেছনে থাকা মাছবাহী আরেকটি পিকআপ সেটিকে ধাক্কা দেয়। এ সময় চট্টগ্রামমুখী দিক থেকে দ্রুতগতিতে আসা একটি নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা স্বজনরা গুরুতর আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহত নবজাতকের মা মনোয়ারা বেগমসহ আরও একজন অক্ষত রয়েছেন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ নিয়ে ফেনীর সোনাগাজীতে নিজ বাড়িতে ফিরছিলেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পিকআপের সংঘর্ষ, সীতাকুণ্ডে আহত ৩

প্রকাশিত হয়েছে: ১১:১৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬