০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃত আসামির নাম আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।

র‍্যাব সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় সংঘটিত র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭, চট্টগ্রাম জানায়, জঙ্গল সলিমপুরের আলোচিত সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর আগে একই মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৯:২০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬