১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের নিচে প্রাইভেটকার!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯ মিনিটের দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের নিচে ঢুকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের নিচে আটকে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে আল্লাহর রহমতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি চালকের একমাত্র জীবিকার উৎস ছিল। দুর্ঘটনার পর তিনি আবেগাপ্লুত হয়ে জানান, এই গাড়িটিই ছিল তাঁর শেষ সম্বল এবং জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই চালকের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়ক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি চালকদের আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের নিচে প্রাইভেটকার!

প্রকাশিত হয়েছে: ০৭:২৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬