০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল, ছন্দে ফিরল আনচেলত্তির দল

ম্যাচের শুরু থেকেই হাইতিকে চেপে ধরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ মিনিটে দানিলোর পাস থেকে রাফিনহা বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ২২ মিনিটে রাফিনহা আবারও অফসাইডের ফাঁদে পড়লে গোলবঞ্চিত হতে হয় ব্রাজিলকে।

অবশেষে ২৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে কুনহা বল জালে জড়ান। যদিও গোলটি ছিল কিছুটা ভাগ্যনির্ভর; হাইতির ডিফেন্ডার ডেলক্রোয়ার শরীরে লেগে বল দিক পরিবর্তন করে কুনহার গায়ে লেগে জালে প্রবেশ করে।

প্রথমার্ধেই নিজের ফর্মের জানান দেন কুনহা। ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের দারুণ এক পাসে রক্ষণভাগকে বোকা বানিয়ে কোনাকুনি জোরালো শটে দলের দ্বিতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে লুকাস পাকুয়েতার ভাসানো বল থেকে চমৎকার ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন ভিনিসিয়ুস জুনিয়র।

দ্বিতীয়ার্ধে হাইতি কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণভাগ ছিল অটুট। ম্যাচের ৬৪ মিনিটে এন্ড্রিক ও মার্তিনেল্লিকে মাঠে নামান কোচ আনচেলত্তি। ৭৮ মিনিটে তরুণ তুর্কি এন্ড্রিক বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া ম্যাচের শেষ দিকে গোল করার সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। তবে ৩-০ গোলের দাপুটে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেসাওরা।

এই জয়ের ফলে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোকে টপকে গ্রুপের শীর্ষে এখন ব্রাজিল। রাফিনিয়ার ইনজুরি ছাড়া পুরো ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। সব মিলিয়ে সাম্বা ছন্দে দুর্দান্ত জয় দিয়ে পরবর্তী রাউন্ডের পথে এক ধাপ এগিয়ে রইল আনচেলত্তির দল।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল, ছন্দে ফিরল আনচেলত্তির দল

প্রকাশিত হয়েছে: ০৩:৫৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬