০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে জুয়েলার্স কর্মীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিমুল ধর (৫৬) নামে জুয়েলার্স কর্মী নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পৌরসদর রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

শিমুল ধর চট্টগ্রামের ফটিকছড়ির মৃত আশুতোষ ধরের পুত্র এবং স্থানীয় বাজারের রহমান জুয়েলার্সের কর্মী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. রাশেদ জানান, গতকাল রাতে দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে সীতাকুণ্ড সদর রেলগেটে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে নিহত হন শিমুল ধর। তিনি স্থানীয় একটি জুয়েলারি দোকানের কর্মী। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে জুয়েলার্স কর্মীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:৫০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫