১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে পলাতক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুনের এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘাতক ছেলের ছুরিকাঘাতে নিহত বাবার নাম নুরু উল্লাহ (৬৫)।

গতকাল শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরু উল্লাহর আদি বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে বাবা নুরু উল্লাহর সাথে ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর চরম মতবিরোধ ও কোন্দল চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলেও বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত (ছুরিকাঘাত) করেন।

এতে নুরু উল্লাহ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ঘাতক ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ পলাতক রয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে পলাতক

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬