০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ড পানি উন্নয়ন বোর্ডের সামনে নিম্নমানের ইটে রাস্তার কাজ, জনমনে ক্ষোভ

কবির শাহ্‌ দুলাল ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনে রাস্তার উন্নয়ন কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ‘১৪ নম্বর’ বা পরিত্যক্ত ইট ব্যবহারের বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনস্বার্থে প্রচারিত একটি লাইভ ভিডিওতে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের ঠিক সামনেই রাস্তার কাজে অত্যন্ত নিম্নমানের ও ভঙ্গুর ইট ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ একটি দপ্তরের সামনেই যদি এভাবে প্রকাশ্যে অনিয়ম চলে, তবে দুর্গম এলাকার কাজগুলোর অবস্থা আরও ভয়াবহ হতে পারে। ভিডিওতে দেখা যায়, ইটের মান এতটাই খারাপ যে সাধারণ চাপে তা ভেঙে যাচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত এই রাস্তা টেকসই হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ পথচারীরা।

লাইভ প্রচারকারী জানান, এটি কোনো ব্যক্তিগত প্রচার বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নয়, বরং জনস্বার্থে এবং এলাকার উন্নয়নের স্বার্থে এই অনিয়ম তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই ঠিকাদাররা এমন দুঃসাহস দেখাচ্ছেন বলে মনে করছেন তারা।

রাস্তার কাজে ব্যবহৃত ইটের মান এবং এই অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তার তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দাবি জানিয়েছেন, অনতিবিলম্বে এই নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী মানসম্মত ইট দিয়ে পুনরায় রাস্তা নির্মাণ করতে হবে।

সরকারি সম্পদের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

খালেদ/ পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ড পানি উন্নয়ন বোর্ডের সামনে নিম্নমানের ইটে রাস্তার কাজ, জনমনে ক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০২:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬