১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমপির ১৬ থানার ওসি একযোগে বদলি

লটারির মাধ্যমে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। তবে ইপিজেড থানায় নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি। এছাড়া চকবাজার থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে থানা থেকে সিটিএসবিতে পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল (শনিবার) সিএমপি কমিশনার এক অফিস আদেশে এ রদবদল করেন। এর আগে থানার ওসিদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয় বলে সিএমপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ নগরীর ১৬ থানার ওসি রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন। অপর এক আদেশে সিএমপি মহানগর গোয়েন্দা দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয় শেখ শরীফুল ইসলামকে। তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত।

অফিস আদেশে বলা হয়েছে, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায়। সদরঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুর রহিমকে বন্দর থানায়। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায়। বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়। চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায়। খুলশী থানার ওসি শহীনুর আলমকে কর্ণফুলী থানায়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ বাবুল আজাদকে চকবাজার থানায়। হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়। আকবরশাহ থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানকে সদরঘাট থানায়। পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায়। কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলামকে খুলশী থানায়। বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা মডেল থানায়। পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়। ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় এবং চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সিটিএসবি) পদে সংযুক্ত করা হয়েছে। ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হয়েছে, তবে এখনো ইপিজেড থানায় নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি। শিগগিরই সেখানে নতুন ওসি নিয়োগ দেওয়া হবে বলেও সূত্র জানিয়েছে।

খালেদ / পোস্টকার্ড;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সিএমপির ১৬ থানার ওসি একযোগে বদলি

প্রকাশিত হয়েছে: ০৭:০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫