সীতাকুণ্ডের পন্থিছিলা বাজার এলাকার দক্ষিণ পাশে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে এক ব্যক্তিকে ছিনতাইকারীরা আক্রমণ করে আহত করেছে বলে জানা গেছে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা চলন্ত একটি সিএনজি থেকে ওই ব্যক্তিকে জোরপূর্বক ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সীতাকুণ্ড মেডিকেল) নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
যোগাযোগ: 019913763143
খালেদ / পোস্টকার্ড ;




















