০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিরা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং ও হেনস্তা নিয়ে উদ্বেগ, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোটকুমিরা এলাকায় অবস্থিত লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাতায়াতের পথে ইভটিজিং ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বিগত কিছুদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত ও হয়রানির শিকার হতে হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী আতঙ্কের মধ্যে স্কুলে যাতায়াত করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “স্কুলে আসা-যাওয়ার পথে কিছু ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে বাজে মন্তব্য করে। এতে খুব অস্বস্তি লাগে এবং ভয়ও লাগে।”

দশম শ্রেণির আরেক ছাত্রী বলেন, “অনেক সময় দল বেঁধে দাঁড়িয়ে থাকে। আমরা মাথা নিচু করে দ্রুত চলে যাই। এভাবে চলতে থাকলে পড়াশোনায়ও প্রভাব পড়বে।”

অভিভাবক মোহাম্মদ মহিউদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের মেয়েদের নিরাপদে স্কুলে পাঠাতে না পারলে সেটা খুবই দুঃখজনক। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

আরেক অভিভাবক সালাউদ্দিন বলেন, “মেয়েরা ভয়ে অনেক কিছু বলতে চায় না। তাই এখনই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।”

এ পরিস্থিতিতে হিঙ্গুরী পাড়া জনকল্যাণ ফাউন্ডেশন এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, তাদের এলাকার কোনো যুবক যদি এ ধরনের অশালীন আচরণ বা ইভটিজিংয়ের সঙ্গে জড়িত থাকে, তবে প্রমাণসহ দ্রুত ফাউন্ডেশন কর্তৃপক্ষকে জানাতে হবে।

একই সঙ্গে সংগঠনটি উল্লেখ করেছে, বাইরের এলাকার কেউ এমন অপকর্ম করে দায় স্থানীয়দের ওপর চাপানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বলা হয়, যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ছাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

কুমিরা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং ও হেনস্তা নিয়ে উদ্বেগ, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬