০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান,২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি পোড়া তেলের দোকান থেকে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন।

দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল মজুদের খবরের প্রেক্ষাপটে এ ঘটনাকে বড় ধরনের অবৈধ মজুদ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাটের জলিল টেক্সটাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি দোকানের ভেতরে বড় বড় ট্যাঙ্কে বিপুল পরিমাণ তেল মজুদ অবস্থায় পাওয়া যায়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, অভিযান এখনো চলমান রয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা তেলগুলো বড় আকারের সংরক্ষণ ট্যাঙ্কে রাখা হয়েছিল বলেও তিনি নিশ্চিত করেন।

এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে দুজন ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, উদ্ধার হওয়া জ্বালানি তেল ডিজেল। স্টাফ অফিসার মঈনুল হাসান জানান, অভিযুক্তরা আগে পোড়া তেলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং সুযোগ বুঝে এসব তেল অবৈধভাবে মজুদ করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে চট্টগ্রাম জেলায় এটিই এখন পর্যন্ত উদ্ধার হওয়া সবচেয়ে বড় অবৈধ তেলের মজুদ বলে জানিয়েছে প্রশাসন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান,২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:২৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬