১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।

রবিবার (৮ মার্চ) দুপুরে সীতাকুণ্ড বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

অভিযান চলাকালে তরমুজ বিক্রেতা, কাঁচা সবজি বিক্রেতা এবং মুরগি বিক্রেতাসহ কয়েকটি দোকানে অনিয়ম লক্ষ্য করা যায়। এ সময় ভোক্তা অধিকার ও বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

প্রকাশিত হয়েছে: ১২:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬