• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে হামলা ও বাগানের গাছ কাটার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি সীতাকুণ্ডে উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হলেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল সীতাকুণ্ডের ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’ কাল থেকে চট্টগ্রামসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, গতিসীমা সর্বোচ্চ ২৫ কিমি ফয়’স লেকের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন দুই হাত ছাড়াই স্বপ্নের সাফল্য, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল রাব্বি বিয়ের দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী নুরুল হুদার মহাসড়কে ধীরগতির যান চলাচল নিষিদ্ধ ঘোষণা, নিবন্ধনের আওতায় আসছে ই-রিকশা মিরসরাইয়ে পরিচ্ছন্নতা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসেবা প্রদান সীতাকুণ্ডে ‘সুখী গ্রামে’ ক্যান্সার রোগীদের জন্য দুদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল সীতাকুণ্ডের ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় টানা তিনবারের মতো শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের মর্যাদা অর্জন করেছে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’। ধারাবাহিক সামাজিক সেবা, মানবিক উদ্যোগ এবং স্থানীয় যুবসমাজকে ইতিবাচক ধারায় সম্পৃক্ত করার নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ অর্জনে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও গৌরবের অনুভূতি সৃষ্টি হয়েছে।

গত রবিবার (১ নভেম্বর ২০২৬) সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে আদর্শ ছাত্র ও যুব সমাজ এলাকায় বহুমুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চিকিৎসাসেবা প্রদান, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সীতাকুণ্ডজুড়ে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

অনভূতি প্রকাশ করতে গিয়ে সংগঠনের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী বলেন, “তিনবারের মতো শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই সম্মাননা সংগঠনের প্রতিটি সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের ত্যাগ ও সম্মিলিত প্রচেষ্টার ফসল। মানুষের কল্যাণে কাজ করার যে অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলছি, এ স্বীকৃতি সেই দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিল।” তিনি আরও যুক্ত করেন, তরুণ সমাজ যেন মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে থেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে তাঁদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সুধীজনের মতে, এ ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি স্থানীয় তরুণদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে সমাজ উন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। অর্জনের এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও মানবতার সেবায় নিজেদের সম্পৃক্ত রাখা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির কর্মীরা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..