বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কখনো দেশের স্বার্থ, স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি। তার প্রতি জনগণের ভালোবাসা স্বাভাবিকভাবেই গভীর, যা এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘বেগম জিয়া রাজনৈতিক চাপে থাকলেও দেশের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। যেমন ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে সহিংসতা রোধে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন। যারা সহিংসতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল, তারাই পরে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করে জনগণের ওপর আস্থা না রেখে এক ব্যক্তির ইচ্ছামতো দেশ পরিচালনা করতে শুরু করেছেন।’
বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ হিসেবে রিজভী শেখ হাসিনার নেতৃত্বকেই দায়ী করেন এবং বলেন, ‘বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই ঘটেছে।’
এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অন্য কোনো সিদ্ধান্ত না নিয়ে জনগণের কষ্ট কমানোর দিকে মনোযোগ দিন এবং জনস্বার্থে কাজ করুন।’
খালেদ / পোস্টকার্ড ;



















