ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রিয় সহসভাপতি অধ্যাপক ডা.মো. জসিমউদ্দিন বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব ছাড়া কোনো প্রতিষ্ঠান টেকসইভাবে পরিচালনা সম্ভব নয়।সে কারণে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন ২০২৬ সুষ্ঠ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দ্রুত একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানানো হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬ টায় লাক্সরী হাইট’স (১০/এ), ২০৯২,জাকির হোসেন রোড বাই লেনস্থ (নাসিরাবাদ ওমেনস কলেজের মোড়) অস্থায়ী কার্য্যালয়ে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম এর আহবায়ক কমিটির এক সভা সংগঠনের আহবায়ক এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রিয় সহসভাপতি অধ্যাপক ডা.মো. জসিমউদ্দিন ।
এই সময় দ্রুত সময়ে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন দাবী করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়ন কামরুল হাসান হারুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির সাধাারণ সম্পাদক মুক্তার আহমদ,এড.আবুল হাসান শাহাবুদ্দিন , লায়ন তাহের আহমেদ, ,মো. আবছার উদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, আবুল ওয়াহিদ, সাইফুদ্দিন আহমেদ সাকী, কাজী মোহাম্মদ এনামুল হক, লায়ন স্বপন কুমার বিশ্বাস, একেএম ইকবাল ফরুক, লায়ন এরফান উদ্দিন খালেদ, পেয়ার আহমদ হাদী, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, মো.আবীর চৌধুরী,মো কামরুল ইসলাম, নুর উদ্দিন মো.তৈয়ব,অধ্যক্ষ এএকেএম ইছমাইল,লায়ন শুভ নাজ জিনিয়া,মো. আশ্র্রাাফুুল এয়াছিন,শফিউল আজম,মোস্তাফিজুর রহমান চৌধুরী,মাইমিুর রহমান সোহেল প্র্রমুুখ।
খালেদ / পোস্টকার্ড ;



















