• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জনবল সংকটে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা ওসিবিহীন বার আউলিয়া হাইওয়ে থানা, সার্জেন্টের কাঁধে ব্যস্ত মহাসড়কের নিরাপত্তা সীতাকুণ্ডে নতুন পানি সরবরাহ প্রকল্প, আট বছর পর ফের উদ্যোগ মস্কোয় প্রযুক্তি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কালুখালীর রুমি সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, শহীদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন না করায় ড্রেজার আটকে চাঁদাবাজি, থানায় অভিযোগ সার চোরাচালানে মামলা না হওয়ায় আদালতের ক্ষোভ ও তদন্তের নির্দেশ শরতের সীতাকুণ্ডে মেঘ-পাহাড়ের মিতালি, রূপকাব্য মূর্ত হয়ে ওঠে প্রকৃতির কোলে মালয়েশিয়ায় পিএইচডি করতে যাচ্ছেন আইআইইউসির ১৫ শিক্ষক-কর্মকর্তা

মস্কোয় প্রযুক্তি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কালুখালীর রুমি

মেজবাহ উদ্দীন খালেদ ।। / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাশিয়ার রাজধানী মস্কোয় আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। ‘ডিজিটাল সলিউশন্স’ প্রযুক্তির এই আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি সন্তান, প্রযুক্তি উদ্যোক্তা ও আইটি পেশাজীবী রাশেদুল হক রুমি। বৈশ্বিক এই ফোরামে বিশ্বের ১১০টি দেশের সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং ডেভেলপাররা অংশ নিচ্ছেন।

ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতাসহ সমসাময়িক নানা বিষয়ে এবারের ফোরামে আলোচনা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনী পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করা রাশেদুল হক রুমি বর্তমানে ডায়ানা হোস্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ওয়েব প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজিটাল সেবায় তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

আন্তর্জাতিক এই ফোরামে অংশগ্রহণ সম্পর্কে রাশেদুল হক রুমি জানান, বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তাদের আধুনিক ডিজিটাল সমাধান এবং আন্তর্জাতিক কার্যক্রম কাছ থেকে দেখার এটি একটি চমৎকার সুযোগ। তিনি আন্তর্জাতিক অঙ্গন থেকে অর্জিত অভিজ্ঞতা ও নতুন ধারণা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে কাজে লাগাতে এবং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে চান।

উল্লেখ্য, রাশেদুল হক রুমি জনপ্রিয় নিউজ পোর্টাল www.postcardbd.com-এর প্রথম প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর এই আন্তর্জাতিক অর্জনে পোস্টকার্ডবিডি পরিবার তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছে।

আয়োজকদের মতে, বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের অংশীজনদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে বৈশ্বিক ডিজিটাল প্রবণতা নিয়ে মতবিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণই এই ফোরামের মূল লক্ষ্য। কালুখালীর একজন প্রযুক্তি পেশাজীবীর এই গৌরবময় অংশগ্রহণ দেশের তরুণ সমাজকে প্রযুক্তি ও উদ্ভাবনীমূলক কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..