
রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। বৈশ্বিক এই প্রযুক্তি সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার সন্তান, বিশিষ্ট প্রযুক্তি উদ্যোক্তা ও আইটি পেশাজীবী রাশেদুল হক রুমি।
‘ডিজিটাল সলিউশন্স’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই ফোরামে বিশ্বের ১১০টি দেশের সরকারি-বেসরকারি সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
রাজবাড়ীর কালুখালী উপজেলার সন্তান রাশেদুল হক রুমি দীর্ঘদিন ধরে দেশের তথ্যপ্রযুক্তি খাতে সুনামের সঙ্গে কাজ করছেন। ওয়েব প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং অবকাঠামো ও মানসম্মত ডিজিটাল সেবা প্রদানে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ডায়ানা হোস্ট লিমিটেডের (Diana Host Ltd.) চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একাধিক প্রযুক্তি ও ডিজিটাল সেবাভিত্তিক উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন। এছাড়া তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পোস্টকার্ডবিডি ডটকম (www.postcardbd.com)-এর প্রথম প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
তিন দিনব্যাপী এই ফোরামে উদীয়মান প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক এই আয়োজনের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে,
প্লেনারি সেশন ও বিজনেস ট্র্যাক: বিভিন্ন দেশের প্রযুক্তি পলিসি ও নতুন ট্রেন্ড নিয়ে নীতিনির্ধারকদের আলোচনা।
বি-টু-বি (B2B) নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং: বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ।
প্রযুক্তি প্রদর্শনী ও ওয়ার্কশপ: বিশ্বসেরা স্টার্টআপ ও টেক জায়ান্টদের তৈরি নতুন নতুন ডিজিটাল সলিউশন প্রদর্শন।
আন্তর্জাতিক এই ফোরামে অংশগ্রহণ প্রসঙ্গে রাশেদুল হক রুমি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কীভাবে নতুন নতুন ডিজিটাল সমাধান তৈরি করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে—তা কাছ থেকে দেখার এটি একটি বড় সুযোগ। পাশাপাশি বিশ্বের শীর্ষ প্রযুক্তবিদদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উদীয়মান আইটি খাতের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরতে চাই।”
তিনি আরও যোগ করেন, “রাশিয়া সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও আন্তর্জাতিক নেটওয়ার্ক দেশের প্রযুক্তিনির্ভর উদ্যোগের মান উন্নয়নে কাজে লাগাব। এটি আমাদের স্থানীয় তরুণদেরও প্রযুক্তিতে নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।”
কালুখালীর কৃতি সন্তান রাশেদুল হক রুমি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে পোস্টকার্ডবিডি পরিবারসহ রাজবাড়ীর স্থানীয় সামাজিক ও প্রযুক্তি বিষয়ক সংগঠনগুলো। আয়োজক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক এই সহযোগিতা বিশ্বজুড়ে প্রযুক্তিগত বৈষম্য দূর করতে এবং নতুন উদ্ভাবনের আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরিতে মূল ভূমিকা পালন করবে।
খালেদ / পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com