• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে শিশুসহ ৬ যাত্রী নিহত, আহত ৭ চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫, আহত ৯ এক দিনে এক লাখ গাছ রোপণ, ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন চট্টগ্রামের ডিসি জীবন থাকতে যে ভুলগুলো শুধরে নেওয়া জরুরি. তওবা কবুল না হওয়ার সময়সমূহ সীতাকুণ্ডে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির একগুচ্ছ সেবা কার্যক্রম অনুষ্ঠিত আবারো যৌতুকের বলি , প্রাণ গেল ৯ মাসের অন্তঃসত্ত্বা তানিয়ার! মাত্র তিন বছরের মাথায় যৌতুকের বলি গৃহবধূ আঁখি, প্রয়োজন পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দুই দিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৩০৫ জন, ৫০ জনের ছানি অপারেশনের সুযোগ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

ডেঙ্গু মোকাবিলায় সীতাকুণ্ডে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর সামাজিক উদ্যোগ ও রক্তদান ক্যাম্পেইনিং

পোস্টকার্ড ডেস্ক ।। / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি এবং এডিস মশার বিস্তার তৈরি করেছে চরম স্বাস্থ্যঝুঁকি। প্লাটিলেট নেমে যাওয়া, ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং সঠিক সময়ে রক্তের গ্রুপ না জানার কারণে প্রতিদিন বাড়ছে রোগীদের ভোগান্তি। ঠিক এমন এক সময়ে ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় মাঠ পর্যায়ে কার্যকর ও সামাজিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সীতাকুণ্ডের তরুণ সমাজ।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগারহাটের ধর্মপুর এলাকায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’ এই মানবিক কর্মসূচির আয়োজন করে।

ডেঙ্গুর মূল কারণ জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা সৃষ্টি হওয়া। বিষয়টি মাথায় রেখে কর্মসূচির শুরুতেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা এলাকার বাসাবাড়ির আঙিনা, পরিত্যক্ত পাত্র, ছাদ এবং বিভিন্ন ড্রেন ও নিচু জায়গা থেকে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। একই সঙ্গে স্থানীয়দের সতর্ক করা হয় যেন কোনোভাবেই বাসাবাড়িতে ৩ দিনের বেশি পানি জমে না থাকে।

ডেঙ্গু আক্রান্ত গুরুতর রোগীদের অনেক সময় দ্রুত রক্ত বা প্লাটিলেট সঞ্চালনের প্রয়োজন হয়। কিন্তু রক্তের গ্রুপ জানা না থাকলে সঠিক সময়ে জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এ বিষয়টি বিবেচনা করে আয়োজিত ব্লাড ক্যাম্পে দুই শতাধিক স্থানীয় বাসিন্দা বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে উপস্থিত সবাইকে জরুরি মুহূর্তে রক্তদানের সামাজিক গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মোক্তার হোসাইন সাইমন এবং বর্তমান আহ্বায়ক আব্দুল হালিম। উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য মোঃ রনি, জাইফুল ইসলাম, রায়হান, আশরাফ ও শাহেলসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, ডেঙ্গু হলে হাসপাতালে দৌড়াদৌড়ি করার চেয়ে আক্রান্ত হওয়া প্রতিরোধ করাই সবচেয়ে বড় সমাধান। শুধু সরকারি বা প্রশাসনিক উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং তরুণদের এমন স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসাই পারে সমাজকে ডেঙ্গুমুক্ত রাখতে। সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনে তাঁদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..