• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন না করায় ড্রেজার আটকে চাঁদাবাজি, থানায় অভিযোগ সার চোরাচালানে মামলা না হওয়ায় আদালতের ক্ষোভ ও তদন্তের নির্দেশ শরতের সীতাকুণ্ডে মেঘ-পাহাড়ের মিতালি, রূপকাব্য মূর্ত হয়ে ওঠে প্রকৃতির কোলে মালয়েশিয়ায় পিএইচডি করতে যাচ্ছেন আইআইইউসির ১৫ শিক্ষক-কর্মকর্তা ক্যান্সার গবেষক ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সংবর্ধনা ‘আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব’, কঠোর বার্তা চট্টগ্রাম ডিসির চট্টগ্রামের ৪ উপজেলার এসিল্যান্ড প্রত্যাহার সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের শোকসভা, ‘তিনি ছিলেন অকুতোভয় দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাষী’—আসলাম চৌধুরী বাড়বকুণ্ডে তরুণ উদ্ভাবকদের মেলা, ‘কোয়ার্ক বিজ্ঞান ক্লাব’-এর আয়োজনে ‘রোবোসেল’ গ্রুপ চ্যাম্পিয়ন

‘আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব’, কঠোর বার্তা চট্টগ্রাম ডিসির

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও সময়মতো নাগরিকে সেবা নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের দাপ্তরিক কাজ সেদিনই শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, “আপনার যে কাজ, সেই কাজটা আজকেই শেষ করা আপনার পবিত্র দায়িত্ব। কারণ, ওই চেয়ারে আপনি বসেছেন মানুষের কাজ করার জন্য। আজকের কাজ শেষ না করলে আজকের মানুষের চাহিদা পূরণ হবে না।”

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মানুষের সময়ের মূল্য এবং পরিবর্তনের বাস্তবতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, মানুষের প্রত্যাশা ও সময়ের মূল্য দুই-ই আগের চেয়ে অনেক বেড়েছে। সাধারণ মানুষের পক্ষে এখন একই কাজের জন্য বারবার সরকারি দপ্তরে ঘুরে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। সময়মতো সেবা না পেলে মানুষ এখন দ্রুত প্রতিক্রিয়া জানায়। সরকারি কর্মকর্তাদের এই বাস্তবমুখী পরিবর্তন বুঝতে হবে এবং সেবার মনস্তত্ব বদলাতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিকাশের কথা উল্লেখ করে ডিসি জাহিদুল ইসলাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজেকে ‘অপরিহার্য’ ভাবার সুযোগ নেই। তিনি চীনে সফরের সময় হোটেলে রোবটের সেবা পাওয়ার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজের দক্ষতা ও চিন্তাভাবনা না বদলালে আগামী দিনে প্রশাসনিক আধুনিকায়ন থমকে যাবে।

দীর্ঘ চাকরিজীবন শেষে নেতিবাচক ভাবমূর্তি নিয়ে বিদায় না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তাদের প্রতিদিন নিজের কাজের হিসাব করার ও আত্মমূল্যায়ন করার পরামর্শ দেন। সেই সঙ্গে সরকারি কাজের পাশাপাশি খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধের মতো মানবিক ও পরিবেশগত কর্মকাণ্ডে সততা ও স্বচ্ছতার সঙ্গে অংশ নিতে তাগিদ দেন। সরকারি অর্থ অপচয় রোধ করার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থেকে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসন এখনো সাধারণ জনগণের বড় আস্থার জায়গা উল্লেখ করে সেই গৌরব ধরে রাখতে সবাইকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয় সভায়।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..