০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ভূমিসেবা মেলার উদ্বোধন, পাঠ্যবইয়ে ভূমি আইন অন্তর্ভুক্তির দাবি সংসদ সদস্যের

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলায় ই-নামজারি, জমা খারিজ ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবাসংক্রান্ত কার্যক্রম প্রদর্শন ও সেবা প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার সূচনা লগ্নে সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়। এরপর সেখানে বেলুন উড়িয়ে ২০২৬ সালের ভূমিসেবা মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আসলাম চৌধুরী একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরে বলেন, “পাঠ্যবইয়ে ভূমিসংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাতে তরুণ প্রজন্ম ছোটবেলা থেকেই ভূমি আইন, মালিকানা ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে।”

তিনি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং তাদের সমস্যাগুলো সহজভাবে বুঝিয়ে দিতে হবে, যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। এছাড়া সীতাকুণ্ডের কোনো শিল্পকারখানা যেন অবৈধভাবে কারও জমি দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান তিনি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, সদস্যসচিব মো. মোরসালিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সাধারণ সেবাগ্রহীতারা।

সংশ্লিষ্টরা জানান, তিন দিনব্যাপী এই মেলা থেকে নাগরিকরা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা সরাসরি এবং খুব সহজেই গ্রহণ করতে পারবেন।

খালেদ / পোস্টকার্ড

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে ভূমিসেবা মেলার উদ্বোধন, পাঠ্যবইয়ে ভূমি আইন অন্তর্ভুক্তির দাবি সংসদ সদস্যের

প্রকাশিত হয়েছে: ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬