০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু, নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের সার্বিক নেতৃত্বে আয়োজিত এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আরমগীর হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তামাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাচ্ছিম বিল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম।

এ ছাড়া ইউএনও কার্যালয়ের সহকারী জাফর আহমদ, সামছুল আরেফিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষসহ বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্যেরাও এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, “পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের সকলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা যদি নিজেদের অফিস, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হই, তবে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে উঠবে।”

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ পরিচ্ছন্ন থাকলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগব্যাধি এবং সীতাকুণ্ডের মতো জনবহুল এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। এই পরিচ্ছন্নতা অভিযান শুধু উপজেলা চত্বরে সীমাবদ্ধ না রেখে পুরো সীতাকুণ্ড পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ২০ জন জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীর বিনামূল্যে সফল সার্জারি সম্পন্ন

সীতাকুণ্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু, নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান

প্রকাশিত হয়েছে: ০৪:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬