• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সিলিমপুরে আবাসিক এলাকা বাঁচিয়ে বিকল্প সড়ক নির্মাণের আহ্বান মানবতার ফেরিওয়ালা আনসার সদস্য সরোয়ার উদ্দিন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান মিরসরাইয়ে ফার্নেস বিস্ফোরণে আহত চীনা প্রকৌশলীসহ তিন শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে ‘সমাজ দর্পণ’ প্রকাশনা ও সংবর্ধনা সভা ,২৫৫ সদস্যের উদ্যাপন কমিটি গঠন ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিল ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ সীতাকুণ্ডে ছাত্রলীগের দুই নেতা আটক, ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল ডিজিটাল পদ্ধতিতে আসছে বিয়ে-তালাক নিবন্ধন, যুক্ত হবে জাতীয় সার্ভারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক ও শিক্ষক হিসেবে যোগ দিলেন মিথিলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, সীতাকুণ্ডে প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

ঢাকা অফিস, পোস্টকার্ড ।। / ১০৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) স্থানীয় সরকারের নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত কর্মপরিকল্পনা অনুযায়ী, মোট ৭টি ধাপে সম্পন্ন হবে ইউপি নির্বাচন। এর মধ্যে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ধাপের ভোটগ্রহণ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

৭ ধাপের প্রাথমিক নির্বাচনী সময়সূচি:

  • প্রথম ধাপ: ১২ নভেম্বর (দেশজুড়ে প্রায় ৮০টি উপজেলার ইউপিতে ভোটগ্রহণ)

  • দ্বিতীয় ধাপ: ১৩ ডিসেম্বর

  • তৃতীয় ধাপ: ৩০ ডিসেম্বর

  • চতুর্থ ধাপ: ১৭ জানুয়ারি

  • পঞ্চম ধাপ: ৪ ফেব্রুয়ারি

  • ষষ্ঠ ধাপ: ২২ এপ্রিল

  • সপ্তম ধাপ: ২৭ মে

প্রথম ধাপের কর্মপরিকল্পনা সম্পর্কে এই নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের এই দীর্ঘ প্রক্রিয়া শুরু করা হতে পারে। এই সিদ্ধান্তগুলো কমিশন প্রাথমিকভাবে গ্রহণ করেছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সার্বজনীন করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপে বসবে ইসি।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..