• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বাড়বকুণ্ডে টায়ার পুড়িয়ে তেল তৈরি: বায়ুদূষণে নাকাল এলাকাবাসী, দ্রুত হস্তক্ষেপের দাবি সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু এলপিজির দামে ফের বড় ধাক্কা, ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা জঙ্গল সলিমপুরে পরিকল্পিত নগর গড়তে কাজ চলছে: ডিসি সিলিমপুরে আবাসিক এলাকা বাঁচিয়ে বিকল্প সড়ক নির্মাণের আহ্বান মানবতার ফেরিওয়ালা আনসার সদস্য সরোয়ার উদ্দিন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান মিরসরাইয়ে ফার্নেস বিস্ফোরণে আহত চীনা প্রকৌশলীসহ তিন শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে ‘সমাজ দর্পণ’ প্রকাশনা ও সংবর্ধনা সভা ,২৫৫ সদস্যের উদ্যাপন কমিটি গঠন ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিল ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’

৬৩ বিদেশিকে বাসা ভাড়া ও সাইবার চক্রে সহায়তার অভিযোগে খুলশীতে গ্রেপ্তার ১, কোকেন মামলায় কারাগারে

বিশেষ প্রতিবেদক ।। / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের খুলশীতে ৬৩ জন বিদেশি নাগরিককে একটি আটতলা ভবনে থাকার ব্যবস্থা করে দেওয়া এবং তাঁদের সাইবার অপরাধচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগে মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার খুলশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মহসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি নগরের কর্ণফুলী এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সম্প্রতি ওই ৬৩ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত নেমে পুলিশ জানতে পারে, চক্রটিকে নগরের খুলশী এলাকায় একটি পুরো আটতলা ভবন ভাড়া করে দেওয়াসহ তাঁদের সার্বিক অবস্থান ও কর্মকাণ্ডে সরাসরি সহায়তা করছিলেন মহসিন।

এই জালিয়াতি চক্রের সূত্রপাত হয় কোকেনের একটি চালানের সূত্র ধরে। পুলিশ জানায়, কিছুদিন আগে মহসিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার এক ব্যক্তির কাছে ১১৮ গ্রাম কোকেন পাঠিয়েছিলেন। চালানটি প্রাপকের কাছ থেকে ফেরত এলে পুলিশের সন্দেহ হয় এবং তদন্ত শুরু হয়। কোকেনের ওই চালানের সূত্র ধরে অনুসন্ধান চালাতে গিয়েই ৬৩ জন বিদেশি নাগরিকের বিশাল নেটওয়ার্ক এবং তাঁদের সঙ্গে মহসিনের সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ পায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, কোকেনের মামলায় গত শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে মহসিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, “৬৩ বিদেশির বিরুদ্ধে চলা সাইবার সুরক্ষা আইনের মামলাতেও মহসিনকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করা হবে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই বিদেশি নাগরিকরা দেশে একটি বড় সাইবার জালিয়াতির নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যেখানে দেশীয় একটি চক্র তাঁদের আশ্রয় ও ইন্ধন দিয়ে আসছিল। রিমান্ডে আনা গেলে এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও নেপথ্যে থাকা অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।”

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..