• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিলাদ শরীফে প্রিয়নবী ﷺ-এর পাশাপাশি অলি-আউলিয়াদের প্রতি সালাম, আবেগ বনাম শরীয়তের বিধান আন্তর্জাতিক বিদায় ম্যাচে মেসির অনন্য অভিজ্ঞতা, হলুদ ও লাল কার্ড দিলেন রেফারি এনসিটি ইজারা চুক্তি কাল, চট্টগ্রাম বন্দর অচলের হুমকি বিএনপি-জামায়াত ও শ্রমিকদের ডায়াবেটিক হাসপাতালের টাকা আত্মসাৎ, দুদকের মামলা সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামের আভিজাত্য-মেজবান, ঐতিহ্যের শেকড় সন্ধানে সীতাকুণ্ডের সলিমপুর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোস্তাফিজুল হাকিম ইসলামে মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি ডিভোর্সের আগে ও পরে ইসলাম যেসব নির্দেশনা দেয় ইসলামের দৃষ্টিতে বিয়ের গুরুত্ব ও ১০টি উপকারিতা

১৪ ফ্ল্যাট ভাড়া নিয়ে অনলাইনে প্রতারণা করা বিদেশি চক্রের ৬৩ সদস্য গ্রেপ্তার

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে অনলাইন প্রতারকদের বিরুদ্ধে কঠোর অভিযানের কারণে বাংলাদেশকেই নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিয়েছিল একটি আন্তর্জাতিক চক্র। চট্টগ্রাম নগরের খুলশী থানার একটি বহুতল ভবনের ১৪টি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা চালিয়ে আসা সেই চক্রের ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, গ্রেপ্তারকৃতদের কারও কাছেই পাসপোর্ট পাওয়া যায়নি; তাদের সব পাসপোর্ট এক বাংলাদেশির জিম্মায় থাকায় তারা কোন ভিসায় এবং কীভাবে দেশে প্রবেশ করেছেন, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম মহানগর হাকিম আবুল মনসুরের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে:আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক ৬৩ জনের মধ্যে ২০ জন নারী রয়েছেন। চক্রটিতে চীনের ৫ জন, লাওসের ৩৪ জন, পাকিস্তানের ২১ জন, নেপালের ২ জন এবং ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন।

পুলিশ জানায়, দুবাইপ্রবাসীর মালিকানাধীন খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাট প্রায় দেড় মাস আগে ভাড়া নেয় এই চক্রটি। এরপর সেখানে সার্ভার, কম্পিউটার ও ল্যাপটপ স্থাপন করে বিভিন্ন ওয়েবসাইট, মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা অনলাইন প্রতারণা চালিয়ে আসছিল। কখনো নিজেদের পাতা ওয়েবসাইটের মাধ্যমে আবার কখনো লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে তারা সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিত। এছাড়া ব্যাংকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য হ্যাক করার সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এই অপরাধমূলক কার্যক্রমে সহায়তা করতে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিও নেপথ্যে কাজ করছিল বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে চক্রের আস্তানা থেকে প্রায় ১৭০ ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, ট্যাব, সিপিইউ, মনিটর, পেনড্রাইভ এবং ৩টি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র। জব্দ করা এসব ডিভাইস পরীক্ষা করার জন্য ঢাকার একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। এ ঘটনায় খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মদ জানান, আসামিরা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে তাদের প্রবেশের তথ্য যাচাই করা হচ্ছে এবং কক্সবাজারের কোনো চক্রের সঙ্গে তাদের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, সমস্ত পাসপোর্ট নিজেদের জিম্মায় রাখা সেই রহস্যজনক বাংলাদেশিকে গ্রেফতারে অভিযান চলছে, তাঁকে পাওয়া গেলেই এই আন্তর্জাতিক চক্রের মূল রহস্য উন্মোচিত হবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..