• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ সন্দ্বীপে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব, সম্পন্ন হলো প্লেয়ার ড্রাফট সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ

বিশেষ প্রতিবেদক ।। / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা দামি তামার স্ক্র্যাপ খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে অভিনব জালিয়াতির আশ্রয় নিয়েছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। জাপানে বাছাই করা তামা রপ্তানির ঘোষণা দিয়ে কনটেইনারে করে জাহাজের পুরোনো প্রপেলার বা পাখা পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে চট্টগ্রাম কাস্টমসের সতর্ক অভিযানে এই জালিয়াতি হাতেনাতে ধরা পড়েছে। এর মাধ্যমে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টম হাউসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহানাবাদে অবস্থিত শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান ‘নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড’ জাপানে ‘সর্টেড কপার’ বা বাছাই করা তামা রপ্তানি করবে বলে ঘোষণা দিয়েছিল। গত ৩ নভেম্বর এই চালানের বিল কাস্টমসে দাখিল করা হয়, যেখানে পণ্যের ঘোষণা মূল্য দেখানো হয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড অফডকে অভিযান চালায় কাস্টমসের একটি দল। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট ও ডিপো কর্তৃপক্ষের উপস্থিতিতে কনটেইনারটি শতভাগ পরীক্ষা করা হলে তামার পরিবর্তে জাহাজের ১০টি বিশাল পুরোনো কাটা পাখা বা প্রপেলার পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে কাস্টমস জানতে পেরেছে, অভিযুক্ত প্রতিষ্ঠানটি গত ২৯ সেপ্টেম্বর বন্ড সুবিধায় তামা ও সংকর ধাতুর স্ক্র্যাপ আমদানি করেছিল এবং ১৭ অক্টোবর সেগুলো ব্যবহারের অনুমতি নিয়েছিল। বন্ড সুবিধার নিয়ম অনুযায়ী, শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার কথা। কিন্তু নিয়ালকো অ্যালয়েজ সেই কাঁচামাল ব্যবহার না করে স্থানীয় সীতাকুণ্ডের জাহাজভাঙাশিল্প এলাকা থেকে কম দামে পুরোনো জাহাজের পাখা সংগ্রহ করে রপ্তানির পরিকল্পনা করে।

প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় বাজার থেকে কেনা কম দামি পুরোনো জাহাজের পাখা বিদেশে পাঠিয়ে কাগজে-কলমে আমদানি করা শুল্কমুক্ত কাঁচামালের হিসাব সমন্বয় করা। এই চালান সফলভাবে রপ্তানি করতে পারলে বন্ড সুবিধায় আনা শুল্কমুক্ত তামার স্ক্র্যাপ কারখানায় ব্যবহার না করে দেশের খোলাবাজারে চড়া দামে বিক্রি করার সুযোগ তৈরি হতো।

উল্লেখ্য, ২০১১ সালে নিবন্ধিত নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হওয়া প্রথম কোনো প্রতিষ্ঠান। ২০২২ সালে এই প্রতিষ্ঠানটি শেয়ারবাজার থেকে সাড়ে ৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছিল। তবে সাম্প্রতিক এই জালিয়াতি ও রাজস্ব ফাঁকির চেষ্টার বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরী ও চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির এই ঘটনায় বর্তমানে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। খুব দ্রুতই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট রাজস্ব ফাঁকি ও চোরাচালানের মামলা দায়ের করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..