সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের (রেজি. নম্বর: চট্ট-৩২৯৩/২০২৬) উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা ২০২৬, স্মরণিকা ‘সমাজ দর্পণ’-এর মোড়ক উন্মোচন এবং মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানকে বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত করতে উদ্যাপন পরিষদের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সীতাকুণ্ড পৌরসদরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. মনঞ্জুর মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন।
১৮টি উপ-কমিটি ও ২৫৫ সদস্যের পূর্ণাঙ্গ পর্ষদ গঠন:
সভায় সর্বসম্মতিক্রমে ২৫৫ সদস্য বিশিষ্ট বিশাল একটি পূর্ণাঙ্গ উদ্যাপন কমিটি গঠন করা হয়। এছাড়াও মূল অনুষ্ঠান সুষ্ঠু ও বিশৃঙ্খলাহীনভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৮টি বিশেষায়িত উপ-কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও পণ্ডিতদের সমন্বয়ে গঠিত গুণীজন সংবর্ধনা উপ-কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন— প্রফেসর ড. মো. ফসিউল আলম, মাস্টার আবুল কামেশ, অ্যাডভোকেট আবুল হাসান সাহাবুদ্দিন, মুহাম্মদ আবুল হাসনাত এবং পলাশ কুমার চৌধুরী।
আসন্ন এই মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করার জন্য উদ্যাপন পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানান বিভিন্ন উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় ও উদ্যাপন পরিষদ: উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক লায়ন অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু এবং অর্থ উপ-কমিটির সদস্য সচিব লায়ন মফিজুর রহমান সাজ্জাদ।
প্রচার, প্রকাশনা ও অভ্যর্থনা: প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব সাংবাদিক কামরুল ইসলাম দুলু, অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক আলহাজ রাজু কামাল এবং সদস্য সচিব মাস্টার ইকবাল হুসাইন।
শৃঙ্খলা, লজিস্টিকস ও সেবা: শান্তি-শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব মো. ওমর ফারুক, রেজিস্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ ছাদেক, ভেন্যু উপ-কমিটির আহ্বায়ক আলহাজ এ কে এম মসিউদদৌলা ও সদস্য সচিব আলহাজ অধ্যাপক নুরুল গনি চৌধুরী, আপ্যায়ন উপ-কমিটির সদস্য সচিব লায়ন আলিম উদ্দিন, ট্রান্সপোর্ট উপ-কমিটির আহ্বায়ক এমওএইচ কাইউম এবং প্রাতিষ্ঠানিক উপ-কমিটির আহ্বায়ক আলহাজ মো. শাহনেওয়াজ ও সদস্য সচিব লায়ন নাজিমুজ্জামান।
স্বাস্থ্য, রক্তদান ও প্রযুক্তি: স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক ডা. মানিক লাল দাশগুপ্ত ও সদস্য সচিব মো. আবু তাহের, ব্লাড গ্রুপিং উপ-কমিটির আহ্বায়ক আকতার হোসেন এলিট ও সদস্য সচিব নুর খান, তথ্য প্রযুক্তি ও গবেষণা উপ-কমিটির সদস্য সচিব মো. সোহেল এবং অনুষ্ঠানসূচী সঞ্চালনা উপ-কমিটির আহ্বায়ক বখতিয়ার হোসেন।
নারী উইং: মহিলা উপ-কমিটির আহ্বায়ক কামরুন নাহার পারভীন এবং সদস্য সচিব জেসমিন আকতার।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. গিয়াস উদ্দিন বলেন, “সীতাকুণ্ডের সামাজিক ও শিক্ষার মান উন্নয়নে এই সমাজকল্যাণ ফেডারেশন সর্বদা কাজ করে যাচ্ছে। আমাদের এই কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা স্থানীয় তরুণদের সুশিক্ষায় উদ্বুদ্ধ করবে এবং ‘সমাজ দর্পণ’ স্মারকগ্রন্থটি সীতাকুণ্ডের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য দলিল হয়ে থাকবে।”
সকল উপ-কমিটি গঠনের পর থেকে অনুষ্ঠান সফলে জোর প্রস্তুতি ও নিবিড় নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে বলে ফেডারেশন সূত্রে জানানো হয়।
খালেদ / পোস্টকার্ড ;