• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাইয়ে পোল্ট্রি খামারে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট সীতাকুণ্ডে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে উপকূল ও জাতীয় অবকাঠামো সীতাকুণ্ডে মহাসড়কের পাশে বালুর স্তূপ, চরম ঝুঁকিতে পথচারী ও শিক্ষার্থীরা সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার প্রথম হাফেজা সংবর্ধিত মীরসরাইয়ে পূবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন জোরারগঞ্জে গাঁজা-চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৫ ও কারাদণ্ড ৪ জনের সীতাকুণ্ডে ফায়ার স্টেশনে চুরির চেষ্টা, আটক ৩ সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত চবির ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি, সুযোগ পাচ্ছেন পুনঃপরীক্ষার্থীরাও সীতাকুণ্ডে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান

সীতাকুণ্ডে মহাসড়কের পাশে বালুর স্তূপ, চরম ঝুঁকিতে পথচারী ও শিক্ষার্থীরা

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়ীয়া কোট্টাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে বালু স্তূপ করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মহাসড়কের পাশের জায়গা দখল করে বালু রাখায় সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতা ও দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক পথচারীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের একদম কিনারা ঘেঁষে বালু মজুত করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। এর ফলে পথচারীদের হাঁটার নির্ধারিত জায়গা বা শোল্ডার সংকুচিত হয়ে পড়েছে। অনেক সময় বাধ্য হয়েই সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কে উঠে দ্রুতগতির চলন্ত যানবাহনের পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে। বাতাস ও যানবাহনের চাকায় বালু উড়ে চোখে-মুখে যাওয়ার পাশাপাশি যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

বিশেষ করে প্রতিদিন এই ব্যস্ত সড়ক ব্যবহার করে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াত করে। কোমলমতি এসব শিক্ষার্থীর জীবন ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে মহাসড়কের পাশে বালু রাখার স্থান থেকে অন্তত ৪ থেকে ৫ ফুট জায়গা পথচারীদের নির্বিঘ্নে হাঁটার জন্য উন্মুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কে গত ছয় মাসে ৩০টি দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। মহাসড়কে এমন প্রাণহানির পরিসংখ্যানের প্রেক্ষাপটে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম সতর্কতা ও প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে।

এলাকার সচেতন মহলের মতে, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে যাওয়ার পর আফসোস করার চেয়ে দুর্ঘটনা প্রতিরোধে আগে থেকেই সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। এ জন্য এলাকার সম্মানিত মুরব্বি, স্থানীয় জনপ্রতিনিধি, হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ব্যবসায়ীরা তাঁদের বৈধ ব্যবসা পরিচালনা করবেন—এতে কারও কোনো আপত্তি নেই; তবে ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচলের নাগরিক অধিকারও নিশ্চিত করতে হবে। জনস্বার্থে অবিলম্বে বালুর স্তূপ সরিয়ে পথচারীদের হাঁটার জন্য অন্তত ৪ থেকে ৫ ফুট জায়গা খালি রাখার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..