• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জমির তথ্যে ব্যাপক গরমিল, এসপিকে জড়িয়ে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত টেকসই উদ্যোক্তা উন্নয়নে ইপসার উদ্যোগ প্রশংসনীয়: বিশ্বব্যাংক সীতাকুণ্ডে ভার্কের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে ৩ লাখ ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান সীতাকুণ্ডে জরিমানার পরও পাহাড় কাটছে মীর গ্রুপ, দেয়াল তুলে বন্ধ বাসিন্দাদের পথ সীতাকুণ্ডে ‘থিংকওয়েল ইংলিশ স্কুল’-এর মেরিট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না: নুরুল আমিন এমপি প্রিয়জন হারানোর বেদনাবিধুর গল্পে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ সীতাকুণ্ডে ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা পণ্ড, কাস্টমসের অভিযানে জাহাজের পাখা জব্দ সন্দ্বীপে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে আহনাব সামিন ফাউন্ডেশন ক্রিকেট উৎসব, সম্পন্ন হলো প্লেয়ার ড্রাফট সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা পেলেন ৫৬০ রোগী, ছানি অপারেশনের সুযোগ ৫২ জনের

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অক্টোবর সার্ভিসের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড, সেন্ট্রাল জুবিলী, অগ্রণী ও প্রোগ্রেসিভ সাউথ ক্লাবের যৌথ উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে সর্বমোট ৫৬০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫২ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে, যাদের আগামী ৩০ নভেম্বর অপারেশন সম্পন্ন করা হবে।

ক্যাম্পে চক্ষু চিকিৎসার পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও চাইল্ডহুড ক্যান্সার বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে এবং জোন চেয়ারপারসন (কনসার্ন) লায়ন শারমিন সুলতানা মৌ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন আমজাদ হোসেন চৌধুরী, এমজেএফ; আর.সি. হেডকোয়ার্টার (অ্যাডমিন) লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, এমজেএফ; আর.সি. হেডকোয়ার্টার (অ্যাক্টিভিটিস) লায়ন মো. গিয়াস উদ্দিন, কুমিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, ক্লাব ডিরেক্টর লায়ন এম. মনোয়ারুল হক এফসিএমএ, লিও-লায়ন কো-অর্ডিনেটর লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী, জোন চেয়ারপারসন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সেন্ট্রাল জুবিলী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন, এমজেএফ প্রোগ্রেসিভ সাউথ ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আকতার হোসেন, অগ্রণী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন জালাল উদ্দীন, ট্রেজারার লায়ন নুর খান, লায়ন কাউছারুজ্জামান, ক্লাব জয়েন্ট সেক্রেটারি লায়ন নাজিমুজ্জামান রাসেদ এবং লিও অ্যাডভাইজার লায়ন রেহান উদ্দীনসহ বিভিন্ন ক্লাবের লায়ন ও লিও নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..