• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত উপজেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেশি সীতাকুণ্ডে প্রতারণা ও ৩.৮০ কোটি টাকা আত্মসাৎ, ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেপরোয়া অটোরিকশার ধাক্কা, সীতাকুণ্ডে এক মাস পর মৃত্যুর কোলে ছোট্ট ইশিতা রেলভূমি দখলমুক্ত অভিযান, সীতাকুণ্ডে বিক্ষোভ ও বাধার মুখে কর্তৃপক্ষ

সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে আসার পর গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৬ বছর বয়সী বাকপ্রতিবন্ধী কিশোর মোহাম্মদ বেছন। নিখোঁজ সন্তানকে খুঁজে পেতে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তাঁর বাবা।

নিখোঁজ বেছন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার এনাম নাহার এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর (রবিবার) সন্দ্বীপ ফেরিঘাট থেকে ফেরিযোগে সীতাকুণ্ডে পৌঁছানোর পর আর বাড়ি ফেরেননি বেছন। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের নাম বা ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেন না। তবে ঠিকানা জানতে চাইলে ভাঙা ভাঙা উচ্চারণে ‘এনাম নাহার’ এবং ‘আম্মু, আব্বু, আপু, মামা’—কেবল এই কয়েকটি শব্দ বলতে পারেন। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল ঘি রঙের পাঞ্জাবি ও মাথায় গোল টুপি।

ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা বেলাল উদ্দিন অলংকার, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড ও কুমিরাসহ সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত সন্ধান চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কিশোরের কোনো খোঁজ মেলেনি।

কোনো সহৃদয় ব্যক্তি ছবি ও বর্ণনার আলোকের এই বাকপ্রতিবন্ধী কিশোরের সন্ধান পেয়ে থাকলে বা তাঁকে কোথাও দেখে থাকলে মানবিক খাতিরে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে নিখোঁজের পরিবার:

যোগাযোগের নম্বর: ০১৮৩৪১০২৭৩৮ / ০১৭৭৬৯৪০৯২১

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..