• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাইয়ে পোল্ট্রি খামারে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট সীতাকুণ্ডে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে উপকূল ও জাতীয় অবকাঠামো সীতাকুণ্ডে মহাসড়কের পাশে বালুর স্তূপ, চরম ঝুঁকিতে পথচারী ও শিক্ষার্থীরা সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার প্রথম হাফেজা সংবর্ধিত মীরসরাইয়ে পূবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন জোরারগঞ্জে গাঁজা-চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৫ ও কারাদণ্ড ৪ জনের সীতাকুণ্ডে ফায়ার স্টেশনে চুরির চেষ্টা, আটক ৩ সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত চবির ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি, সুযোগ পাচ্ছেন পুনঃপরীক্ষার্থীরাও সীতাকুণ্ডে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান

সীতাকুণ্ডে ফায়ার স্টেশনে চুরির চেষ্টা, আটক ৩

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে চুরির চেষ্টাকালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কুমিরা এলাকার ওই স্টেশনে এই ঘটনা ঘটে। আটককৃতদের রাতেই সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—কুমিরা এলাকার জেবল আলীর ছেলে মাসুদ ওরফে ভোলা, নুর নবীর ছেলে আরিদ এবং এখলাস মিয়ার ছেলে রিপন। স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে তারা স্টেশনের আশপাশের পরিবেশ ও অবস্থান সম্পর্কে আগে থেকেই অবগত ছিল বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কয়েকজনের একটি সংঘবদ্ধ চোরের দল গোপনে কুমিরা ফায়ার স্টেশনের সীমানার ভেতরে প্রবেশ করে। তারা স্টেশনের ভেতরে থাকা সরকারি সরঞ্জাম ও মূল্যবান মালামাল চুরির উদ্দেশ্যে বিভিন্ন কক্ষ ও গুদামের আশপাশে তল্লাশি চালানোর চেষ্টা করছিল। এ সময় স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের সদস্যরা সিসিটিভি ক্যামেরার মনিটরে তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে স্টেশনের কর্মীরা সতর্ক হয়ে চারদিক থেকে ঘেরাও করে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ওই তিনজনকে ধরে ফেলেন। তবে দলের অন্য কেউ থাকলে তারা অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আল মামুন জানান, সিসিটিভি ফুটেজে চোরের দলের অনুপ্রবেশের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই দায়িত্বরত সদস্যরা তৎপর হয়ে তিনজনকে আটক করতে সক্ষম হন। সরকারি জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা রোধে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “ফায়ার স্টেশনে চুরির চেষ্টার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..