• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে পুলিশকে মারধর ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ডেঙ্গু মোকাবিলায় সীতাকুণ্ডে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর সামাজিক উদ্যোগ ও রক্তদান ক্যাম্পেইনিং জনবল সংকটে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা ওসিবিহীন বার আউলিয়া হাইওয়ে থানা, সার্জেন্টের কাঁধে ব্যস্ত মহাসড়কের নিরাপত্তা সীতাকুণ্ডে নতুন পানি সরবরাহ প্রকল্প, আট বছর পর ফের উদ্যোগ মস্কোয় প্রযুক্তি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কালুখালীর রুমি সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, শহীদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন না করায় ড্রেজার আটকে চাঁদাবাজি, থানায় অভিযোগ সার চোরাচালানে মামলা না হওয়ায় আদালতের ক্ষোভ ও তদন্তের নির্দেশ

সীতাকুণ্ডে নতুন পানি সরবরাহ প্রকল্প, আট বছর পর ফের উদ্যোগ

বিশেষ প্রতিবেদক ।। / ৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

প্রায় আট বছর আগে প্রায় ২০ কোটি টাকার পানি শোধনাগার প্রকল্প জায়গার অভাবে বাস্তবায়ন না হওয়ায় সীতাকুণ্ড পৌরসভায় এখনো স্থায়ী নিরাপদ পানি সরবরাহব্যবস্থা গড়ে ওঠেনি। ২৮ বর্গকিলোমিটার আয়তনের এই প্রথম শ্রেণির পৌরসভার ৫০ হাজার ১৩১ জন বাসিন্দা দীর্ঘ দিন ধরে নিরাপদ পানির সংকটে ভুগছেন। অনেক এলাকায় সাধারণ মানুষের ভরসা কেবল অগভীর নলকূপের পানি হলেও সরকারি নথিতে সেগুলোতে আর্সেনিক ও আয়রনের উপস্থিতি রয়েছে। অন্যদিকে, ভূগর্ভে শক্ত শিলাস্তর থাকায় প্রচলিত পদ্ধতিতে গভীর নলকূপ স্থাপন করাও অত্যন্ত দুরূহ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সংকট নিরসনে নিরাপদ পানির উৎস শনাক্ত করতে বিশেষজ্ঞ জরিপ পরিচালনার পাশাপাশি নতুন পানি সরবরাহ প্রকল্পের উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন। গত ৯ জুন পৌরসভার বর্তমান পরিস্থিতি তুলে ধরে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে একটি স্মারক পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ফখরুল ইসলাম। ওই স্মারকে শক্ত শিলাস্তর ভেদ করতে ‘হাইড্রোলিক রিগ’ প্রযুক্তির ব্যবহার, সাবমার্সিবল পাম্প, পানি শোধনাগার, সংরক্ষণ ট্যাংক ও পাইপলাইন স্থাপনের নতুন কারিগরি প্রস্তাব দেওয়া হয়েছে; যার মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে তা শোধন করে পাইপলাইনের মাধ্যমে পৌরবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সীতাকুণ্ডের সহকারী প্রকৌশলী প্রনবেশ মহাজন জানান, সাগর ও পাহাড়ের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে ভূগর্ভে শক্ত শিলাস্তর থাকায় পানির স্তর ও প্রকৃতি নির্ধারণে বর্তমানে বিশেষজ্ঞদের মাধ্যমে জরিপ কাজ চলছে। এর আগে ২০১৮ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেলেও প্রয়োজনীয় জমি নিশ্চিত করা না যাওয়ায় শেষ পর্যন্ত শোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং বরাদ্দের অর্থ ফেরত চলে গিয়েছিল। তবে বর্তমান উদ্যোগে পানি সরবরাহের পাশাপাশি পৌর এলাকার কঠিন ও তরল বর্জ্য শোধনের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পৌর প্রশাসক মো. ফখরুল ইসলাম বলেন, অর্ধলক্ষাধিক মানুষের এই পানির সংকট সমাধানে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। এখন উপযুক্ত জায়গা নির্বাচন, বিশেষজ্ঞ জরিপের ফল হাতে পাওয়া, কারিগরি যাচাই এবং অর্থায়ন নিশ্চিতকরণের ওপর নির্ভর করছে এই নতুন জনকল্যাণমুখী প্রকল্পের সফল বাস্তবায়ন।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..