• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বাড়বকুণ্ডে টায়ার পুড়িয়ে তেল তৈরি: বায়ুদূষণে নাকাল এলাকাবাসী, দ্রুত হস্তক্ষেপের দাবি সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু এলপিজির দামে ফের বড় ধাক্কা, ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা জঙ্গল সলিমপুরে পরিকল্পিত নগর গড়তে কাজ চলছে: ডিসি সিলিমপুরে আবাসিক এলাকা বাঁচিয়ে বিকল্প সড়ক নির্মাণের আহ্বান মানবতার ফেরিওয়ালা আনসার সদস্য সরোয়ার উদ্দিন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান মিরসরাইয়ে ফার্নেস বিস্ফোরণে আহত চীনা প্রকৌশলীসহ তিন শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে ‘সমাজ দর্পণ’ প্রকাশনা ও সংবর্ধনা সভা ,২৫৫ সদস্যের উদ্যাপন কমিটি গঠন ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিল ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’

সীতাকুণ্ডের ওসি মহিনুল ইসলাম ফের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম। দক্ষতা ও পেশাদারিত্বের সমন্বয়ে দায়িত্ব পালন করায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

সীতাকুণ্ড মডেল থানায় যোগদানের পর থেকেই তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। তার দূরদর্শী নেতৃত্বে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক কারবারি, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধার, নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং স্পর্শকাতর মামলার সুষ্ঠু তদন্ত তদারকিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

স্থানীয় সূত্র জানায়, ওসি মহিনুল ইসলামের সক্রিয় তদারকিতে থানা পুলিশের কার্যক্রমে যেমন গতি ফিরে এসেছে, তেমনি জোরদার হয়েছে নিয়মিত পুলিশি টহল। অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের আইনি সেবা সহজীকরণ ও অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে তিনি নিয়োজিত রয়েছেন।

পুনরায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি মো. মহিনুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..