• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সিলিমপুরে আবাসিক এলাকা বাঁচিয়ে বিকল্প সড়ক নির্মাণের আহ্বান মানবতার ফেরিওয়ালা আনসার সদস্য সরোয়ার উদ্দিন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান মিরসরাইয়ে ফার্নেস বিস্ফোরণে আহত চীনা প্রকৌশলীসহ তিন শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে ‘সমাজ দর্পণ’ প্রকাশনা ও সংবর্ধনা সভা ,২৫৫ সদস্যের উদ্যাপন কমিটি গঠন ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিল ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ সীতাকুণ্ডে ছাত্রলীগের দুই নেতা আটক, ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল ডিজিটাল পদ্ধতিতে আসছে বিয়ে-তালাক নিবন্ধন, যুক্ত হবে জাতীয় সার্ভারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক ও শিক্ষক হিসেবে যোগ দিলেন মিথিলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, সীতাকুণ্ডে প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

সন্দ্বীপ নৌরুটে চরের কাদায় আটকা পড়ল যাত্রীবাহী সি-ট্রাক, যাত্রীদের চরম ভোগান্তি

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর সন্দ্বীপ নৌরুটে পুনরায় সি-ট্রাক চলাচল শুরু হলেও প্রথম ট্রিপেই ভয়াবহ নাব্যতা সংকটের কবলে পড়ে তা আটকে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে গুপ্তছড়া ঘাট থেকে চট্টগ্রামের বাঁশবাড়িয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর চ্যানেলের চরের কাদায় আটকে যায় সি-ট্রাক ‘এসটি নিঝুম দ্বীপ’। সন্দ্বীপ নৌরুটে দ্বিতীয় দফায় যুক্ত হওয়ার পর এটিই ছিল জলযানটির প্রথম ট্রিপ। মাঝনদীতে সি-ট্রাক আটকা পড়ায় এতে থাকা প্রায় তিনশত যাত্রীর মধ্যে তীব্র আতঙ্ক ও চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

দুপুর তিনটার দিকে গুপ্তছড়া ঘাট ছেড়ে যাওয়া এই সি-ট্রাকটির বিকেল চারটায় বাঁশবাড়িয়া ঘাট থেকে পুনরায় সন্দ্বীপের উদ্দেশে ফেরার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই গুপ্তছড়া চ্যানেলে কাদায় আটকে যাওয়ায় শেষ পর্যন্ত সি-ট্রাকের যাত্রীদের লালবোটের মাধ্যমে একে একে নিরাপদে তীরে ফিরিয়ে আনা হয়। নিয়মিত এই নৌরুটের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, চ্যানেলে পর্যাপ্ত ড্রেজিংয়ের ব্যবস্থা না থাকলে সি-ট্রাক চালুর সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে এবং এমন ভোগান্তি নিয়মিত লেগেই থাকবে।

সি-ট্রাকটির চালক ইকরামুজ্জামান জানান, গত ফেব্রুয়ারি মাসেও ভাটার সময়ে এই চ্যানেলে প্রায় ৯ ফুট পানি পাওয়া গিয়েছিল, অথচ এখন পূর্ণ জোয়ারেও সি-ট্রাক চালাতে গিয়ে মারাত্মক বাধার মুখে পড়তে হচ্ছে। এদিকে নাব্যতা সংকটের সত্যতা স্বীকার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী রেজাউর রশিদ খন্দকার জানান, ঘাটে বয়া বসানোর পাশাপাশি ড্রেজারের যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে খুব শীঘ্রই পুনরায় ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..