• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সিলিমপুরে আবাসিক এলাকা বাঁচিয়ে বিকল্প সড়ক নির্মাণের আহ্বান মানবতার ফেরিওয়ালা আনসার সদস্য সরোয়ার উদ্দিন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান মিরসরাইয়ে ফার্নেস বিস্ফোরণে আহত চীনা প্রকৌশলীসহ তিন শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে ‘সমাজ দর্পণ’ প্রকাশনা ও সংবর্ধনা সভা ,২৫৫ সদস্যের উদ্যাপন কমিটি গঠন ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিল ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ সীতাকুণ্ডে ছাত্রলীগের দুই নেতা আটক, ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল ডিজিটাল পদ্ধতিতে আসছে বিয়ে-তালাক নিবন্ধন, যুক্ত হবে জাতীয় সার্ভারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক ও শিক্ষক হিসেবে যোগ দিলেন মিথিলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, সীতাকুণ্ডে প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

যুবসমাজের অবক্ষয় রোধের অজুহাত, প্রেম-রোমান্স নির্ভর নাটক-সিনেমা বন্ধে হাইকোর্টে রিট

আদালত ডেস্ক ।। / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশের যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার অজুহাতে কেবল প্রেম ও রোমান্স কেন্দ্রিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ রিট পিটিশনটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতি বিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবেদনকারীর দাবি, বর্তমানে নির্মিত নাটক ও চলচ্চিত্রে রোমান্টিক বিষবস্তুর অতিরিক্ত ব্যবহারের ফলে সমাজে ইতিবাচক ধারার বদলে নেতিবাচক প্রভাব পড়ছে। রিটে অভিযোগ করা হয়, এসব কনটেন্টে প্রায়শই পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক ও নানা অনৈতিক বিষয়কে স্বাভাবিক বা মহিমান্বিতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তরুণ প্রজন্মকে তাদের ক্যারিয়ার ও স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিচ্যুত করছে।

আইনি যুক্তিতে রিটকারী উল্লেখ করেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে এতে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। এ ছাড়া সংবিধানের ২৩ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্ব এবং ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’ ও ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’-এর সংশ্লিষ্ট ধারার কথা উল্লেখ করে এ ধরনের সম্প্রচার বন্ধের আইনি বাধ্যবাধকতার কথা বলা হয়।

তবে বিনোদন বিনোদনপ্রেমী ও সংস্কৃতি কর্মীদের একাংশের মতে, শিল্প-সাহিত্যে প্রেমের উপস্থাপন একটি স্বাভাবিক ও চিরায়ত বিষয়। কেবল আইনি বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা চাপিয়ে বিনোদন মাধ্যমের স্বাভাবিক বিকাশ রোধ করা যৌক্তিক কি না—তা নিয়ে ইতিমধ্যেই সংস্কৃতি অঙ্গনে নানামুখী আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শিগগিরই এ বিষয়ে শুনানির সম্ভাবনা রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..