• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিলাদ শরীফে প্রিয়নবী ﷺ-এর পাশাপাশি অলি-আউলিয়াদের প্রতি সালাম, আবেগ বনাম শরীয়তের বিধান আন্তর্জাতিক বিদায় ম্যাচে মেসির অনন্য অভিজ্ঞতা, হলুদ ও লাল কার্ড দিলেন রেফারি এনসিটি ইজারা চুক্তি কাল, চট্টগ্রাম বন্দর অচলের হুমকি বিএনপি-জামায়াত ও শ্রমিকদের ডায়াবেটিক হাসপাতালের টাকা আত্মসাৎ, দুদকের মামলা সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামের আভিজাত্য-মেজবান, ঐতিহ্যের শেকড় সন্ধানে সীতাকুণ্ডের সলিমপুর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোস্তাফিজুল হাকিম ইসলামে মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি ডিভোর্সের আগে ও পরে ইসলাম যেসব নির্দেশনা দেয় ইসলামের দৃষ্টিতে বিয়ের গুরুত্ব ও ১০টি উপকারিতা

বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে: কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু, আহত ১১

এনামুল হক নাবিদ , আনোয়ারা ।। / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরে আত্মীয়ের বিয়ের আনন্দঘন অনুষ্ঠান শেষে কক্সবাজারের উদ্দেশ্যে ফেরার পথেই প্রাণ হারালেন দুজন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান ও যাত্রীভোজী একটি মাইক্রোবাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে এক তরুণী ও এক প্রবীণ পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার ক্রসিং মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বর-কনে পক্ষের আনন্দ আয়োজন শেষে আগ্রাবাদ এলাকা থেকে স্বজনদের নিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস কক্সবাজারের কক্সবাজারের ঈদগাঁও এলাকার দিকে ফিরছিল। পথিমধ্যে কর্ণফুলী ক্রসিং মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে গাড়িটির সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কর্ণফুলী থানা পুলিশের টিম যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার এবং আহত ১১ জনকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে একজন ২৩-২৫ বছর বয়সী তরুণী এবং অপরজন ৪০-৪৫ বছর বয়সী এক পুরুষ। তাঁদের উভয়ের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং স্বজনদের খবর দিয়ে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..