• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বাড়বকুণ্ডে টায়ার পুড়িয়ে তেল তৈরি: বায়ুদূষণে নাকাল এলাকাবাসী, দ্রুত হস্তক্ষেপের দাবি সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু এলপিজির দামে ফের বড় ধাক্কা, ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা জঙ্গল সলিমপুরে পরিকল্পিত নগর গড়তে কাজ চলছে: ডিসি সিলিমপুরে আবাসিক এলাকা বাঁচিয়ে বিকল্প সড়ক নির্মাণের আহ্বান মানবতার ফেরিওয়ালা আনসার সদস্য সরোয়ার উদ্দিন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান মিরসরাইয়ে ফার্নেস বিস্ফোরণে আহত চীনা প্রকৌশলীসহ তিন শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে ‘সমাজ দর্পণ’ প্রকাশনা ও সংবর্ধনা সভা ,২৫৫ সদস্যের উদ্যাপন কমিটি গঠন ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিল ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’

বাড়বকুণ্ডে টায়ার পুড়িয়ে তেল তৈরি: বায়ুদূষণে নাকাল এলাকাবাসী, দ্রুত হস্তক্ষেপের দাবি

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মন্দির রোড এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে পুরোনো টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের মারাত্মক অভিযোগ উঠেছে দুটি কারখানার বিরুদ্ধে। রাতের আঁধারে টায়ার পোড়ানোর ফলে নির্গত বিষাক্ত ধোঁয়া ও তীব্র ঝাঁঝালো গন্ধে পুরো এলাকায় ভয়াবহ বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে, যা চরম জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৪ অক্টোবর (রবিবার) রাত ৮টা থেকে শুরু করে গভীর রাত প্রায় ২টা ৫০ মিনিট পর্যন্ত টানা দুটি কারখানায় টায়ার পোড়ানো হয়। পোড়া টায়ারের বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে রাতের বেলা স্থানীয় অধিবাসীদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে এবং অনেকের মধ্যে তীব্র শ্বাসকষ্ট, নাকে-চোখে জ্বালাপোড়া ও শারীরিক অস্বস্তি দেখা দেয়।
এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে এভাবে অনিয়মতান্ত্রিক উপায়ে টায়ার পুড়িয়ে পরিবেশের বারোটা বাজানো হচ্ছে। এ ধরনের অপরিকল্পিত ও বিষাক্ত কার্যক্রম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। বারবার বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে এ দুটি অবৈধ কারখানার কার্যক্রম বন্ধে পরিবেশ অধিদপ্তরের জরুরি অভিযান ও হস্তক্ষেপের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..