• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে পুলিশকে মারধর ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ডেঙ্গু মোকাবিলায় সীতাকুণ্ডে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর সামাজিক উদ্যোগ ও রক্তদান ক্যাম্পেইনিং জনবল সংকটে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা ওসিবিহীন বার আউলিয়া হাইওয়ে থানা, সার্জেন্টের কাঁধে ব্যস্ত মহাসড়কের নিরাপত্তা সীতাকুণ্ডে নতুন পানি সরবরাহ প্রকল্প, আট বছর পর ফের উদ্যোগ মস্কোয় প্রযুক্তি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কালুখালীর রুমি সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, শহীদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন না করায় ড্রেজার আটকে চাঁদাবাজি, থানায় অভিযোগ সার চোরাচালানে মামলা না হওয়ায় আদালতের ক্ষোভ ও তদন্তের নির্দেশ

পরকীয়া ও চুরির অভিযোগে প্রবাসীর ফ্ল্যাট থেকে ডিএমপি এসআই গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

পোস্টকার্ড ডেস্ক ।। / ১১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির একটি ফ্ল্যাট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় লোকজন। পরবর্তীতে পরকীয়া, মারধর, চুরি ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮), যিনি ডিএমপির ওয়ারী থানায় এসআই হিসেবে কর্মরত। অন্যজন হলেন ৩৯ বছর বয়সি এক নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নগরের বিশ্ব কলোনির আই-ব্লকের একটি ফ্ল্যাটে ওই দুজনকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রবাসীর ভাইয়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বাদী ও প্রবাসীর ভাই এজাহারে উল্লেখ করেন, তার বড় ভাই ২০১৮ সাল থেকে সৌদি প্রবাসী। এসআই নুরুন্নবী পূর্বে আকবর শাহ থানায় কর্মরত থাকার সুবাদে প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তা ফ্ল্যাটে গিয়ে রাত্রিযাপন করেন এবং প্রবাসীর ভাই প্রবাস থেকে বিষয়টি পরিবারকে জানান। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর বিকেলে স্থানীয়রা ওই বাসায় গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। এ সময় অবরুদ্ধ অবস্থায় এসআই নুরুন্নবী স্থানীয়দের সামনে ওই নারীকে নিজের স্ত্রী বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। এছাড়া এজাহারে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা প্রবাসীর ঘর থেকে ১৩ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা) এবং নগদ ১৫ লাখ টাকা সরিয়ে ফেলেছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান খান জানান, ব্যভিচার, মারধর, চুরি ও হুমকির অভিযোগে দায়ের করা ওই মামলায় আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..