• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, অবিলম্বে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচনের দাবি চট্টগ্রামের তিন গুরুত্বপূর্ণ সড়কে স্পিড ক্যামেরায় গতি নিয়ন্ত্রণ নিষেধাজ্ঞা অমান্য করে সীতাকুণ্ডের মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে থ্রি-হুইলার সীতাকুণ্ড বাজারে খাস জমিতে ১৮ দোকান, ইজারা না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নেই নিরাপদ পারাপার, ঝুঁকিতে রোগীরা সীতাকুণ্ডে মহাসড়কে ছয় মাসে ৩৩ প্রাণহানি, দীর্ঘদিন ওসি শূন্য হাইওয়ে থানা মীরসরাইয়ে পোল্ট্রি খামারে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট সীতাকুণ্ডে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে উপকূল ও জাতীয় অবকাঠামো সীতাকুণ্ডে মহাসড়কের পাশে বালুর স্তূপ, চরম ঝুঁকিতে পথচারী ও শিক্ষার্থীরা সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার প্রথম হাফেজা সংবর্ধিত

নিষেধাজ্ঞা অমান্য করে সীতাকুণ্ডের মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে থ্রি-হুইলার

রাফি চৌধুরী ,সীতাকুণ্ড ।। / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দেশের লাইফলাইন খ্যাত ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে উচ্চ আদালতের নির্দেশ ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অলিগলি ছাড়িয়ে সরাসরি মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ও ধীরগতির থ্রি-হুইলার। সিএনজিচালিত অটোরিকশা, গ্রাম-সিএনজি, হিউম্যান হলার এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবারিত ও বেপরোয়া চলাচলে মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় প্রাণঘাতী দুর্ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকির মধ্যে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সীতাকুণ্ডের সিটি গেট থেকে বড় দারোগারহাট পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার মহাসড়কের বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, কুমিরা, সীতাকুণ্ড বাইপাস, পৌর সদর ও ছোট কুমিরার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মূল সড়ক দখল করে চলছে এসব ধীরগতির যানবাহন। শুধু চলাচলই নয়, মহাসড়কের বিভিন্ন ব্যস্ততম মোড় ও বাজার এলাকায় যত্রতত্র অবৈধ স্ট্যান্ড গড়ে তুলে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। দ্রুতগতির দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সঙ্গে পাল্লা দিয়ে এসব হালকা ও ধীরগতির থ্রি-হুইলার চলাচল করায় প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিংবা পর্যাপ্ত নজরদারি ও জনবলের অভাবে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকরা বেপরোয়াভাবে উল্টো পথেও (রং সাইড) এসব যানবাহন চালাচ্ছেন। এতে মহাসড়কে তীব্র বিশৃঙ্খলা ও দীর্ঘ যানজট সৃষ্টির পাশাপাশি দূরপাল্লার যানবাহনের স্বাভাবিক গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাঝেমধ্যে পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে কিছু যানবাহন জব্দ বা জরিমানা করা হলেও কয়েক ঘণ্টা পরই পরিস্থিতি আবার আগের রূপে ফিরে আসে।

উল্লেখ্য, মহাসড়কে দুর্ঘটনা রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জাতীয় মহাসড়কে থ্রি-হুইলারসহ সব ধরনের অযান্ত্রিক ও ধীরগতির যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার আওতাধীন মহাসড়ক অংশে গত কয়েক মাসে অর্ধশতাধিক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে, যার একটি বড় অংশের পেছনে এই অবৈধ থ্রি-হুইলারের বেপরোয়া চলাচলকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

নিরাপদ ও নির্বিঘ্ন মহাসড়ক নিশ্চিত করতে কেবল মাঝেমধ্যে লোকদেখানো অভিযান নয়, বরং হাইওয়ে পুলিশের কঠোর ও নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। একই সঙ্গে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, উল্টো পথে যান চলাচল বন্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং চালক ও যাত্রীদের মধ্যে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তাঁরা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..