• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন না করায় ড্রেজার আটকে চাঁদাবাজি, থানায় অভিযোগ সার চোরাচালানে মামলা না হওয়ায় আদালতের ক্ষোভ ও তদন্তের নির্দেশ শরতের সীতাকুণ্ডে মেঘ-পাহাড়ের মিতালি, রূপকাব্য মূর্ত হয়ে ওঠে প্রকৃতির কোলে মালয়েশিয়ায় পিএইচডি করতে যাচ্ছেন আইআইইউসির ১৫ শিক্ষক-কর্মকর্তা ক্যান্সার গবেষক ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সংবর্ধনা ‘আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব’, কঠোর বার্তা চট্টগ্রাম ডিসির চট্টগ্রামের ৪ উপজেলার এসিল্যান্ড প্রত্যাহার সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের শোকসভা, ‘তিনি ছিলেন অকুতোভয় দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাষী’—আসলাম চৌধুরী বাড়বকুণ্ডে তরুণ উদ্ভাবকদের মেলা, ‘কোয়ার্ক বিজ্ঞান ক্লাব’-এর আয়োজনে ‘রোবোসেল’ গ্রুপ চ্যাম্পিয়ন

ধর্মীয় অনুশাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা — আসলাম চৌধুরী

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ধর্মীয় অনুশাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী।

তিনি বলেন, বিদ্যালয় হচ্ছে শিক্ষা-দীক্ষা ও জ্ঞান অর্জনের তীর্থশালা। এখানে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি হিসেবে কাজ করে। যেকোনো ধর্মই মানুষকে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। তাই ধর্মীয় অনুশাসন মেনে শিক্ষা গ্রহণ করলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এর ইতিবাচক প্রভাব পড়ে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ কেএম হাই স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, যারা ভালো ফলাফল করেছে, তাদের আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা তুলনামূলকভাবে কম ভালো করেছে, তাদের আরও বেশি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীর সাফল্যের জন্য শিক্ষার্থী, পরিবার ও বিদ্যালয়ের মধ্যে সমন্বয় থাকা জরুরি। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলার প্রতিও আগ্রহী করে তুলতে হবে। ঈদে মিলাদুন্নবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করা গেলে শিক্ষার্থীরা বিপথগামী হওয়া থেকে বিরত থাকবে।

তিনি আরও বলেন, অত্র বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিদ্যালয়ের প্রতি তাঁর অধিকার ও আবদার অনেক বেশি। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের প্রসারের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি এর নেতিবাচক দিকগুলো সচেতনভাবে এড়িয়ে চলতে হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, যুগ্ম-আহ্বায়ক সালামত উল্ল্যাহ সালাম, বিএনপি নেতা সাইফুল হুদা মোহাম্মদ জাহাঙ্গীর, খম নাজিম উদ্দিন, আবুল হাশেম, জাহেদুল হাছান, আশরাফ আলী মেম্বার ও তারেক হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..