• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বাড়বকুণ্ডে টায়ার পুড়িয়ে তেল তৈরি: বায়ুদূষণে নাকাল এলাকাবাসী, দ্রুত হস্তক্ষেপের দাবি সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু এলপিজির দামে ফের বড় ধাক্কা, ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা জঙ্গল সলিমপুরে পরিকল্পিত নগর গড়তে কাজ চলছে: ডিসি সিলিমপুরে আবাসিক এলাকা বাঁচিয়ে বিকল্প সড়ক নির্মাণের আহ্বান মানবতার ফেরিওয়ালা আনসার সদস্য সরোয়ার উদ্দিন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান মিরসরাইয়ে ফার্নেস বিস্ফোরণে আহত চীনা প্রকৌশলীসহ তিন শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে ‘সমাজ দর্পণ’ প্রকাশনা ও সংবর্ধনা সভা ,২৫৫ সদস্যের উদ্যাপন কমিটি গঠন ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিল ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেবে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন, আবেদন আহ্বান

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডের কৃতী শিক্ষার্থী ও প্রবীণ গুণীজনদের সম্মাননা জানাতে উদ্যোগ নিয়েছে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন। এর অংশ হিসেবে ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় গুণীজনদের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হবে।

শনিবার সীতাকুণ্ড পৌরসদরস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পলাশ কুমার চৌধুরী।

সভা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের পরীক্ষায় সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম মহানগরের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া সীতাকুণ্ডের স্থায়ী শিক্ষার্থীরা এই সংবর্ধনার জন্য আবেদন করতে পারবেন। আগামী ৮ অক্টোবরের মধ্যে নির্ধারিত নিবন্ধন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছে।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:

  • ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

  • একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি

  • প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি

ফরম প্রাপ্তি ও জমা দেওয়ার স্থানসমূহ: শিক্ষার্থীরা সীতাকুণ্ডের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও নিম্নলিখিত স্থান ও ব্যক্তিদের কাছ থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন:

  • সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন (২য় তলা): টিপলু বড়ুয়া (০১৮১১-৯২৯৪৮৬)

  • উপজেলা ডিজিটাল সেন্টার: মো. সোহেল (০১৮১৭-৭৪৫৯২১)

  • কুমিরা রোজ গার্ডেন একাডেমি: খোরশেদ আলম (০১৮১৯-৩৬০৫১৬)

  • লায়ন্স ডিজেবিলিটি কেয়ার (খুলশী): লায়ন কাজী আলী আকবর জাসেদ (০১৮১৭-৭৮৭৮৭৮)

  • সাদেক মস্তান (রা.) উচ্চ বিদ্যালয়: প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক (০১৮১৮-৬৭৮৩৪৬)

  • সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়: প্রধান শিক্ষক মো. দিদারুল আলম (০১৭১৪-৩৮১৫৫৫)

  • ইপসা (চান্দগাঁও): পরিচালক মো. মনজুর মোরশেদ চৌধুরী (০১৬৭৩-২৯৮৬৪৫)

  • খান বই বিতান (ভাটিয়ারী): মো. নুরুল আবছার (০১৮১৯-৮৪১৭৭৮)

  • বড়পোল: লায়ন মফিজুর রহমান সাজ্জাদ সিঙ্গার (০১৭১৭-৭৩৭৭১১)                                                                                                                                                                                                                                                                                                  খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..