• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে পুলিশকে মারধর ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ডেঙ্গু মোকাবিলায় সীতাকুণ্ডে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর সামাজিক উদ্যোগ ও রক্তদান ক্যাম্পেইনিং জনবল সংকটে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা ওসিবিহীন বার আউলিয়া হাইওয়ে থানা, সার্জেন্টের কাঁধে ব্যস্ত মহাসড়কের নিরাপত্তা সীতাকুণ্ডে নতুন পানি সরবরাহ প্রকল্প, আট বছর পর ফের উদ্যোগ মস্কোয় প্রযুক্তি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কালুখালীর রুমি সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন, শহীদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন না করায় ড্রেজার আটকে চাঁদাবাজি, থানায় অভিযোগ সার চোরাচালানে মামলা না হওয়ায় আদালতের ক্ষোভ ও তদন্তের নির্দেশ

জনবল সংকটে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা

বিশেষ প্রতিবেদক ।। / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন হাসপাতালে দূরদূরান্ত থেকে শত শত রোগীর ভিড় জমলেও পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। মাঠপর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থার একটি বড় অংশজুড়েই এখন কর্মী সংকট চলছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই উপজেলায় কাগজে-কলমে ১১৯টি কর্মকর্তা ও কর্মচারীর পদ থাকলেও বর্তমানে শূন্য রয়েছে ৩০টি পদ। এর মধ্যে স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীর পদগুলোতে ঘাটতি সবচেয়ে বেশি। ৫৫টি স্বাস্থ্য সহকারী পদের বিপরীতে ৪৭ জন কর্মরত থাকলেও শূন্য আছে ৮টি পদ। অন্যদিকে, ৬৪টি পরিবার পরিকল্পনা সহকারী পদের মধ্যে ৪২ জন কর্মরত এবং ২২টি পদই শূন্য রয়েছে, যা প্রায় ৩৪ শতাংশ। এর ওপর কর্মরতদের অনেকেই আবার সংযুক্তিতে অন্যত্র দায়িত্ব পালন করায় স্থানীয় পর্যায়ে কার্যকর জনবলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ২২টিতে সিএইচসিপি কর্মরত থাকলেও একটি পদ খালি রয়েছে। অতিরিক্ত কাজের চাপের ফলে কর্মরত অন্য সহকারীদের ওপরও কাজের বড় ধরনের বাড়তি চাপ পড়ছে।

এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স জানান, শূন্য পদগুলো পূরণ এবং সংযুক্তিতে থাকা কর্মীদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী জানিয়েছেন, শূন্য পদগুলো পূরণে বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী বছর নতুন করে এই প্রক্রিয়া শুরু হতে পারে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..