• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিলাদ শরীফে প্রিয়নবী ﷺ-এর পাশাপাশি অলি-আউলিয়াদের প্রতি সালাম, আবেগ বনাম শরীয়তের বিধান আন্তর্জাতিক বিদায় ম্যাচে মেসির অনন্য অভিজ্ঞতা, হলুদ ও লাল কার্ড দিলেন রেফারি এনসিটি ইজারা চুক্তি কাল, চট্টগ্রাম বন্দর অচলের হুমকি বিএনপি-জামায়াত ও শ্রমিকদের ডায়াবেটিক হাসপাতালের টাকা আত্মসাৎ, দুদকের মামলা সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামের আভিজাত্য-মেজবান, ঐতিহ্যের শেকড় সন্ধানে সীতাকুণ্ডের সলিমপুর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোস্তাফিজুল হাকিম ইসলামে মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি ডিভোর্সের আগে ও পরে ইসলাম যেসব নির্দেশনা দেয় ইসলামের দৃষ্টিতে বিয়ের গুরুত্ব ও ১০টি উপকারিতা

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কক্সবাজারে পর্যটক কিশোরীর মৃত্যু

আমিনুল ইসলাম , কক্সবাজার ।। / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজার সৈকতে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে দেবীদ্বার থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। ঘটনার দিন সকালে তারা সবাই মিলে সুগন্ধা সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশায় করে ফিরে যাওয়ার সময় হঠাৎ কিশোরীর পরনের ওড়নাটি অটোরিকশার পেছনের চাকার সাথে পেঁচিয়ে যায়, যার ফলে সে গুরুতর আঘাত পেয়ে আহত হয়।

দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের বিচ কর্মী মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..