• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি?

১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন। ছবি: সিএনএন থেকে নেওয়া।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জুড়ে ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে কড়া বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে। ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এই ঘোষণা দেন।

ভাষণে উরসুলা ফন ডার লায়েন স্পষ্ট করে বলেন, ১৩ বছরের নিচে কোনো সামাজিক মাধ্যম নয় এবং ১৫ বছরের নিচে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যাবে না। প্রস্তাব অনুযায়ী, ১৩ ও ১৪ বছর বয়সীরা অভিভাবকের তত্ত্বাবধানে সীমিত সুবিধাসহ ‘মিনি অ্যাকাউন্ট’ ব্যবহার করতে পারবে, যেখানে দিনে সর্বোচ্চ এক ঘণ্টা সময় কাটানোর সীমা নির্ধারণ করা হয়েছে। শিশুদের মানসিক স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে আসক্তিকর অ্যালগরিদম ও ক্ষতিকর ডিজিটাল বৈশিষ্ট্য থেকে তাদের রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইইউর নির্বাহী শাখা ইউরোপীয় কমিশন ‘কিডস অ্যাক্ট’ নামে নতুন একটি আইনের প্রস্তাব আনছে। এই আইনের আওতায় প্রমাণের দায় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বর্তাবে; অর্থাৎ কোনো প্ল্যাটফর্ম বা নতুন ফিচার অপ্রাপ্তবয়স্কদের জন্য কতটা নিরাপদ, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই প্রমাণ করতে হবে এবং প্রয়োজনীয় অনুমোদন ও তদারকি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রভাব প্রসঙ্গে ফন ডার লায়েন বলেন, অনেকের ধারণা বিগ টেকের ক্ষমতা এতই বিশাল যে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব, তবে তিনি এ ধারণার সঙ্গে একমত নন। তাঁর ভাষায়, পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ইউরোপের রয়েছে এবং নিয়ম ঠিক করবে ইউরোপ, বিগ টেক নয়। অধিকাংশ বড় সামাজিক যোগাযোগমাধ্যম কাগজে-কলমে ১৩ বছরের নিচে ব্যবহার নিষিদ্ধ করলেও বাস্তবে বয়স যাচাই ও নিয়ম মানার কার্যকারিতা নিয়ে আইনপ্রণেতা ও অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছেন।

প্রস্তাবিত এই আইন কার্যকর হতে বেশ কিছুটা সময় লাগতে পারে, কারণ এটি ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। এর আগেই কয়েকটি দেশ নিজস্বভাবে বয়সসীমা আরোপের উদ্যোগ নিয়েছে। গত জুলাইয়ে ফ্রান্সের আইনপ্রণেতারা ১৫ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের পক্ষে ভোট দিয়ে প্রথম ইইউ দেশ হিসেবে আলোচনায় আসে, যদিও পরে দেশটির সাংবিধানিক আদালত সে আইন বাতিল করে দেয়। এ ছাড়া স্পেন, ডেনমার্ক ও সুইডেনসহ একাধিক দেশ বয়সসীমা নির্ধারণের পথে এগোচ্ছে, আর বিশ্বে প্রথম ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া।

আইনি প্রতিষ্ঠান পিনসেন্ট ম্যাসনসের অংশীদার লাউরো ফাভা মনে করেন, কিডস অ্যাক্ট হবে ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ও এআই অ্যাক্টের সমতুল্য আরেকটি বড় আইন। তাঁর মতে, সদস্য রাষ্ট্রগুলোর বিচ্ছিন্ন ও আলাদা আইনের বদলে পুরো জোটজুড়ে একক ও সুসংহত নিয়ম থাকলে তা কোম্পানিগুলোর জন্যও সামঞ্জস্যপূর্ণভাবে মানা সহজ হবে।

একই ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও আশাবাদ ও সতর্কতার কথা জানান ফন ডার লায়েন। তিনি বলেন, সঠিকভাবে সামলালে এআই মানবজাতির কল্যাণে আসতে পারে, তবে বড় মাত্রার হ্যাকিংসহ নানা ঝুঁকি মোকাবিলায় কঠোর নজরদারি প্রয়োজন। এআই প্রযুক্তির উন্নয়নের গতি ও ঝুঁকি ব্যবস্থাপনায় ইইউ কীভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে, তা নিয়ে অ্যানথ্রপিক, ওপেনএআই ও এক্সএআইয়ের শীর্ষ নির্বাহীদের সাম্প্রতিক আহ্বানের পরিপ্রেক্ষিতে শীর্ষ এআই গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আলোচনায় ডাকবেন বলেও জানান তিনি। সূত্র: সিএনএন

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..