
রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরাই এই নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইসির ঘোষণা অনুযায়ী নির্বাচনী কার্যক্রমের গুরুত্বপূর্ণ সময়সূচিগুলো হলো:
এর আগে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনি বিধান অনুসরণ করে স্পিকারের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন। সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতে ইতিমধ্যে নির্বাচকমণ্ডলীর ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত সময়সূচি ও আইন মেনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।
খালেদ / পোস্টকার্ড ;