
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে চট্টগ্রামের অন্যতম শিক্ষা ও গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান 'চট্টগ্রাম একাডেমি'। আগামী ৬, ৭ ও ৮ আগস্ট (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিন দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ উৎসব অনুষ্ঠিত হবে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। উৎসবের প্রথম দিনের উদ্বোধনী আলোচনাসভাসহ সব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের সময়সূচি
তিন দিনব্যাপী এই আয়োজন শুরু হবে আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায়, যা চলবে রাত ৯টা পর্যন্ত। দ্বিতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত ৯টা পর্যন্ত দুটি অধিবেশনে অনুষ্ঠান গড়াচ্ছে। শেষ দিন শনিবার বিকেল চারটা থেকে রাত ৯টা পর্যন্ত সমাপনী আয়োজনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
উদ্বোধনী আলোচনা ও অতিথি
উৎসবের প্রথম দিন ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন 'দৈনিক আজাদী'র সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ড. আনোয়ারা আলম।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের পরিচালক কবি-প্রাবন্ধিক অভীক ওসমান, বিশিষ্ট সংগীতশিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা। এতে স্বাগত বক্তব্য দেবেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কবি শারুদ নিজাম।
চট্টগ্রাম একাডেমির রজতজয়ন্তী পূর্তির এই সুবর্ণ ক্ষণে আয়োজক কমিটির পক্ষ থেকে সর্বস্তরের শিল্প-সাহিত্য অনুরাগী ও সাধারণ সুধীজনকে উপস্থিত থাকার আমন্ত্রণে জানানো হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;