
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ ওরফে খোকন (৪৬) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের উত্তর বাইপাস ইদিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খোকন সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ইদিলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিহত খোকন পৌরসদরের উত্তর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। গাড়ির তীব্র আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তবুও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;