
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের খাদ্যসংকট নিরসনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস’ (সিদীপ)।
সংস্থাটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে ৬০০ প্যাকেট মানসম্মত শুকনা ও জরুরি খাদ্যসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
গতকাল সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিদীপের চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মো. রশিদুল ইসলাম এবং সীতাকুণ্ড শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুর রশিদ মিঞা যৌথভাবে এসব ত্রাণসামগ্রী সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামিরুল ইসলামের হাতে তুলে দেন।
প্রতিটি প্যাকেটে দুর্গত পরিবারের জন্য রাখা হয়েছে—
ত্রাণ বিতরণ ও হস্তান্তর অনুষ্ঠানে সিদীপের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।
হস্তান্তর শেষে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, প্রাপ্ত এসব খাদ্য সামগ্রী সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে স্বচ্ছতার সাথে বিতরণ করা হবে। দুর্যোগ মুহূর্তে বেসরকারি এই প্রতিষ্ঠানের সময়োপযোগী সহায়তায় বানভাসি মানুষের সাময়িক কষ্ট ও খাদ্যসংকট লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;